নক আউট স্টেজে যাওয়ার আগেই পেনাল্টিতে বিশ্বকাপ ইতিহাসে সর্বকালীন রেকর্ড রাশিয়ায়
এখনও গ্রুপ স্টেজের খেলা চলছে। তার আগে বিশ্বকাপের সর্বকালীন রেকর্ড তৈরি হয়ে গিয়েছে পেনাল্টিতে।
এখনও গ্রুপ স্টেজের খেলা চলছে। সব দল এখনও পরের পর্বে পৌঁছয়নি। তার আগে বিশ্বকাপের সর্বকালীন রেকর্ড তৈরি হয়ে গিয়েছে পেনাল্টিতে। সৌজন্যে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভার। এই প্রযুক্তির ফলেই এবার পেনাল্টির বন্যা বয়ে গিয়েছে বিশ্বকাপের শুরু থেকেই।

সোমবার রাত পর্যন্ত হওয়া গ্রুপ বি-র ম্যাচ বিশ্বকাপের ৮৮ বছরের ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এখনও পর্যন্ত এদিকে নক আউট খেলাই শুরু হয়নি। অথচ সোমবার পর্যন্ত ২০টি পেনাল্টি হয়েছে।
এর আগে ১৯৯০ সালে ইতালি বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৮টি পেনাল্টি হয়েছিল। ১৯৯৮ ও ২০০২ সালের বিশ্বকাপেও এতগুলি পেনাল্টিই হয়েছিল। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে গোটা টুর্নামেন্টে ১৩টি পেনাল্টি হয়।
এবারের বিশ্বকাপে প্রথম পেনাল্টি থেকে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্পেনের বিরুদ্ধে সেই ম্যাচে তিনি হ্যাটট্রিক করেন। তার আগে তিনটি ম্যাচ হয়েছে। যাতে গোল হয় ৭টি। তবে কোনও দল পেনাল্টি পায়নি। সিআর সেভেন পেনাল্টি পাওয়ার পর থেকে প্রায় প্রতি ম্যাচেই কোনও না কোনও দল পেনাল্টি থেকে গোল করেছে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া দল এই বিশ্বকাপে এখনও পর্যন্ত ২টি গোল করেছে, আর দুটিই এসেছে পেনাল্টি থেকে।












Click it and Unblock the Notifications