কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে নামছে ব্রাজিল, দুই দলের বিশ্লেষণ একনজরে

ফের একবার কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিপক্ষে এই বিশ্বকাপের কালো ঘোড়া বেলজিয়াম।

ফের একবার কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিপক্ষে এই বিশ্বকাপের কালো ঘোড়া বেলজিয়াম। গত ১৫ ম্যাচে অপরাজিত রয়েছে তিতের ব্রাজিল। বেলজিয়ামকে হারিয়ে সেই রেকর্ড অক্ষত রেখেই ব্রাজিল সেমি ফাইনালে উঠতে চাইছে।

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে নামছে ব্রাজিল

জাপানের বিরুদ্ধে শেষ ১৬-র ম্যাচে শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস গোল করে ৩-২ ব্যবধানে জিতেছে বেলজিয়াম। রবার্তো মার্তিনেসের দলকে ব্রাজিলের বিরুদ্ধে জিততে হলে অবশ্য নিজেদের খেলায় আরও উন্নতি করতে হবে।

বেলজিয়াম এই বিশ্বকাপে চারটি গোল খেয়েছে। তবে গোল করেছে ১২টি। অন্যদিকে ব্রাজিল ৪ ম্যাচে ৭টি গোল করেছে, খেয়েছে মাত্র ১টি। ফলে ব্রাজিল ডিফেন্স মজবুত রেখে আক্রমণে ধার বাড়াচ্ছে। অন্যদিকে বেলজিয়াম তিনজন ডিফেন্ডারে খেলায় মাঝে মাঝে অরক্ষিত হয়ে গোল খেয়ে যাচ্ছে। জাপান ম্যাচেই সেই প্রমাণ মিলেছে।

ব্রাজিলের মাঝমাঠ থেকে আক্রমণে ভয়ঙ্কর সব খেলোয়াড় রয়েছেন। ফিলিপ কুটিনহো, উইলিয়ান, নেইমার, গ্যাব্রিয়েল জিসুসরা বিপক্ষ রক্ষণকে ভেঙে গোল করতে ওস্তাদ। এর সঙ্গে রয়েছেন থিয়াগো সিলভা ও মিরান্ডার মতো খেলোয়াড়। দুজনে বয়স্ক খেলোয়াড় হলেও বিশ্বকাপে দুরন্ত ডিফেন্স করছেন।

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে নামছে ব্রাজিল, দুই দলের বিশ্লেষণ একনজরে

দেখতে গেলে কোয়ার্টার ফাইনাল থেকেই ব্রাজিল কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলা শুরু করবে। বেলজিয়ামের মতো দলকে টপকে যেতে পারলে ব্রাজিলকে আটকানো মুশকিল হতে পারে।

জাপান ম্যাচে বেলজিয়াম যখন ০-২ গোলে পিছিয়ে ছিল, প্রায় সকলেই ভেবেছিলেন, বেলজিয়াম আশা পূরণ করতে পারবে না। তবে শেষ মুহূর্তে যেভাবে পরপর গোল দিয়ে বেলজিয়াম জিতেছে তার তারিখ করতেই হবে।

বেলজিয়ামের মূল শক্তি এডেন হ্যাজার্ড ও রোমেলু লুকাকু। ডিফেন্সে রয়েছেন ভিনসেন্ট কোম্পানি। এই তিনই দলের স্তম্ভ। সম্ভবত জাপান ম্যাচের দলই ব্রাজিলের বিরুদ্ধেও খেলাতে চাইবেন কোচ মার্তিনেস।

ব্রাজিল দলে কার্ড সমস্যায় কেসেমিরো খেলতে পারবেন না। তাঁর জায়গায় ফের্নান্দিনহো খেলবেন। ওদিকে চোট সারিয়ে দলে ফিরবেন মার্সেলো। ফলে ফিলিপ লুইসকে বসতে হতে পারে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ

অ্যালিসন, ফ্যাগনার, সিলভা, মিরান্ডা, মার্সেলো, পাউলিনহো, ফের্নান্দিনহো, কুটিনহো, উইলিয়ান, জিসুস, নেইমার

বেলজিয়ামের সম্ভাব্য একাদশ

কোর্টোইস, অল্ডারওয়েরেইল্ড, কোম্পানি, ভের্তোনঘেন, মিউনিয়ের, উইলসেল, দে ব্রুয়েনে, কারাসকো, মার্টেন্স, হ্যাজার্ড, লুকাকু

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+