পরপর ছয়টি বিশ্বকাপে লাগাতার খেলছে জাপান। তবে কোনওবারই শেষ ১৬-র বাধা কাটিয়ে শেষ আটে পৌঁছতে পারেনি জাপানিরা। ১৯৯৮ সাল থেকে চার বছর অন্তর আট বছরের মাথায় তাঁরা শেষ ১৬-য় উঠেছে অথবা গ্রুপ লিগে ছিটকে গিয়েছে। এদিকে বেলজিয়ামের রেকর্ড অনেকটা ভালো। তাছাড়া ফিফা ক্রমতালিকায় একেবারে উপরের দিকে রয়েছে এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকুর দল। এই ম্যাচেও ফেভারিট হিসাবেই তাঁরা শুরু করবে। কারা শেষ হাসি হাসে সেদিকেই সারা বিশ্বের নজর থাকবে।
বেলজিয়াম-জাপান ম্যাচের সমস্ত আপডেট একনজরে
Jul 03, 2018, 1:24 am IST
৯৪ মিনিটে গোল দিয়ে বেলজিয়ামকে ৩-২ এগিয়ে দিলেন বেলজিয়ামের নাসের চাডলি। পরিবর্ত হিসাবে নেমেছিলেন তিনি।
Jul 03, 2018, 1:21 am IST
৯২ মিনিটে বেলজিয়াম বক্সের বাইরে ফ্রি কিক পেয়েছিল জাপান। হন্ডা দারুণ শট নিলেন। তবে বেলজিয়াম গোলরক্ষক বাঁচিয়ে দিলেন।
Jul 03, 2018, 1:19 am IST
৯০ মিনিট খেলার সময় অতিক্রান্ত। ৪ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি।
Jul 03, 2018, 1:14 am IST
পরপর দুটি অসাধারণ সেভ করলেন জাপানের গোলকিপার কাওয়াশিমা।
শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধ। মাঠে নেমে পড়লেন দুই দলের খেলোয়াড়রা। কোন দল নির্ধারিত সময়ের মধ্যেই জয় তুলে পরের রাউন্ডে যাবে? নাকি ফের অতিরিক্ত সময়ে খেলা গড়াবে? আগামী ৪৫ মিনিটে তার উত্তর পাওয়া যাবে।
Jul 03, 2018, 12:17 am IST
শেষ হল প্রথমার্ধের খেলা। আপাতত গোলশূন্য রয়েছে ম্যাচ।
Jul 03, 2018, 12:16 am IST
প্রথমার্ধের ৪৫ মিনিট খেলা অতিক্রান্ত। ১ মিনিট অতিরিক্ত সময় দিয়েছেন রেফারি।
হ্যাজার্ড, লুকাকুরা জাপান বক্সে ঝড় তোলার চেষ্টা করে চলেছেন সমানে। তবে কাঙ্খিত গোল এখনও আসেনি।
Jul 03, 2018, 12:06 am IST
বেলজিয়াম অনেক বেশি আক্রমণ শানাচ্ছে। তবে জাপান প্রতি আক্রমণের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যেতে চাইছে। এই বিশ্বকাপের কালো ঘোড়া বলা হচ্ছে বেলজিয়ামকে। আর জাপান এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসাবে লড়াই করছে।
Jul 03, 2018, 12:01 am IST
৩০ মিনিটের মাথায় প্রতি আক্রমণে এসে প্রায় গোলের মুখ খুলে ফেলেছিল জাপান। তবে শেষ অবধি বেলজিয়ামের গোলরক্ষক বাঁচিয়ে দিলেন।
Jul 02, 2018, 11:58 pm IST
খেলা ২৫ মিনিট গড়িয়ে গিয়েছে। জাপান বক্সে একেরপর এক আক্রমণ তুলে আনছে বেলজিয়াম। সহজ সুযোগ পেয়ে গিয়েছিলেন লুকাকু। এদিকে হ্যাজার্ডের দুরন্ত শট আটকে দিলেন গোলরক্ষক। বেলজিয়ামের সাঁড়াশি আক্রমণে কোণঠাসা জাপানিরা।
Jul 02, 2018, 11:51 pm IST
জাপানের বেশ কিছু খেলোয়াড় ইউরোপীয় লিগে খেলেন। ফলে ইউরোপীয়দের দীর্ঘকায় শরীর সামাল দেওয়া জাপানি খেলোয়াড়দের কাছে খুব একটা সমস্যা হচ্ছে না। গতির দিক থেকেও জাপানিরা বেশ এগিয়ে।
Jul 02, 2018, 11:44 pm IST
ম্যাচ গড়াল ১৫ মিনিটে। দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণে ঝড় তোলার চেষ্টা করছে।
Jul 02, 2018, 11:39 pm IST
বক্সের বাইরে থেকে জায়গা পেয়ে জাপানের আতঙ্ক বাড়িয়ে ঢুকে পড়েছিল বেলজিয়াম। তবে কাজের কাজ করতে পারলেন না হ্যাজার্ডরা।
Jul 02, 2018, 11:37 pm IST
মাঝমাঠের দখল নিতে লড়াই চালাচ্ছে দুই দল।
Jul 02, 2018, 11:30 pm IST
শুরু হল বেলজিয়াম-জাপান ম্যাচ।
Jul 02, 2018, 11:28 pm IST
এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসাবে টিমটিম করে জ্বলছে জাপান। শেষ আটে যেতে পারলে ইতিহাস তৈরি করবে কাগাওয়া-র দল।
Jul 02, 2018, 11:26 pm IST
মাঠে নেমে পড়েছে দুই দল। জাতীয় সঙ্গীতের পরই দুই দল নেমে পড়বে সম্মুখ-সমরে। যে দল জিতবে, তাঁরাই কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে খেলবে।
Jul 02, 2018, 11:07 pm IST
দুই দলের প্রথম একাদশে কারা জায়গা পেলেন, দেখে নেওয়া যাক একনজরে।
And here are how #BEL and #JPN are shaping up for #BELJPN...
মাঠে নেমে পড়েছে দুই দল। জাতীয় সঙ্গীতের পরই দুই দল নেমে পড়বে সম্মুখ-সমরে। যে দল জিতবে, তাঁরাই কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে খেলবে।
11:28 PM, 2 Jul
এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসাবে টিমটিম করে জ্বলছে জাপান। শেষ আটে যেতে পারলে ইতিহাস তৈরি করবে কাগাওয়া-র দল।
11:30 PM, 2 Jul
শুরু হল বেলজিয়াম-জাপান ম্যাচ।
11:37 PM, 2 Jul
মাঝমাঠের দখল নিতে লড়াই চালাচ্ছে দুই দল।
11:39 PM, 2 Jul
বক্সের বাইরে থেকে জায়গা পেয়ে জাপানের আতঙ্ক বাড়িয়ে ঢুকে পড়েছিল বেলজিয়াম। তবে কাজের কাজ করতে পারলেন না হ্যাজার্ডরা।
11:44 PM, 2 Jul
ম্যাচ গড়াল ১৫ মিনিটে। দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণে ঝড় তোলার চেষ্টা করছে।
11:51 PM, 2 Jul
জাপানের বেশ কিছু খেলোয়াড় ইউরোপীয় লিগে খেলেন। ফলে ইউরোপীয়দের দীর্ঘকায় শরীর সামাল দেওয়া জাপানি খেলোয়াড়দের কাছে খুব একটা সমস্যা হচ্ছে না। গতির দিক থেকেও জাপানিরা বেশ এগিয়ে।
11:58 PM, 2 Jul
খেলা ২৫ মিনিট গড়িয়ে গিয়েছে। জাপান বক্সে একেরপর এক আক্রমণ তুলে আনছে বেলজিয়াম। সহজ সুযোগ পেয়ে গিয়েছিলেন লুকাকু। এদিকে হ্যাজার্ডের দুরন্ত শট আটকে দিলেন গোলরক্ষক। বেলজিয়ামের সাঁড়াশি আক্রমণে কোণঠাসা জাপানিরা।
12:01 AM, 3 Jul
৩০ মিনিটের মাথায় প্রতি আক্রমণে এসে প্রায় গোলের মুখ খুলে ফেলেছিল জাপান। তবে শেষ অবধি বেলজিয়ামের গোলরক্ষক বাঁচিয়ে দিলেন।
12:06 AM, 3 Jul
বেলজিয়াম অনেক বেশি আক্রমণ শানাচ্ছে। তবে জাপান প্রতি আক্রমণের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যেতে চাইছে। এই বিশ্বকাপের কালো ঘোড়া বলা হচ্ছে বেলজিয়ামকে। আর জাপান এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসাবে লড়াই করছে।
12:09 AM, 3 Jul
হ্যাজার্ড, লুকাকুরা জাপান বক্সে ঝড় তোলার চেষ্টা করে চলেছেন সমানে। তবে কাঙ্খিত গোল এখনও আসেনি।
প্রথমার্ধের ৪৫ মিনিট খেলা অতিক্রান্ত। ১ মিনিট অতিরিক্ত সময় দিয়েছেন রেফারি।
12:17 AM, 3 Jul
শেষ হল প্রথমার্ধের খেলা। আপাতত গোলশূন্য রয়েছে ম্যাচ।
12:33 AM, 3 Jul
শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধ। মাঠে নেমে পড়লেন দুই দলের খেলোয়াড়রা। কোন দল নির্ধারিত সময়ের মধ্যেই জয় তুলে পরের রাউন্ডে যাবে? নাকি ফের অতিরিক্ত সময়ে খেলা গড়াবে? আগামী ৪৫ মিনিটে তার উত্তর পাওয়া যাবে।
12:34 AM, 3 Jul
শুরু দ্বিতীয়ার্ধের খেলা। বল পজেশনে খুব বেশি এগিয়ে নেই বেলজিয়াম। জাপান সমানে-সমানে টক্কর দিয়েছে। তবে গোলে অনেক বেশি শট নিয়েছে বেলজিয়াম।