কোলারভের ফ্রিকিক-প্রতিভা কাটল কেলে নাভাসের প্রতিভাকে

ফিফা বিশ্বকাপ ২০১৮: আলেকজান্ডার কলারোভের চমকপ্রদ ফ্রি-কিক কোস্টা রিকা বনাম সারবিয়া ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

কথায় বলে লোহা লোহাকে কাটে। তেমনই সার্বিয়ান অধিনায়ক আলেকজান্ডার কোলারভের একটি অসামান্য ফিকিক প্রতিভার গোটা ম্যাচে কাছে একবারই পরাস্ত হল কোস্টারিকান গোলরক্ষক কেলে নাভাসের অসাধারণ গোলরক্ষার প্রতিভা। কাজেই এই বিশ্বে শোরগোল ফেলা ফ্রিকিক গোলই সার্বিয়া বনাম কোস্টারিকা ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো।

কোলারভের ফ্রিকিক-প্রতিভা কাটল কেলে নাভাসের প্রতিভাকে

গত বিশ্বকাপে চমকপ্রদ উত্থান ঘটেছিল কোস্টারিকার। অন্যদিকে যোগ্যতাই অর্জন করতে পারেনি সার্বিয়া। যদিও ইতিহাসে সার্বিয়ানরা যথেষ্ট শক্তিশালি ফুটবল দেশ বলেই পরিচিত। তাই এই ম্য়াচে সাক্বিয়াকে বিশেষ পাত্তা দিচ্ছিলেন না বিশেষজ্ঞ থেকে ফুটবল প্রেমীরা।

Kolarov's free kick gave Serbia the win over Keylor Navas and Costa Rica.

Check out all of the highlights in our 90' in 90" ⬇️ pic.twitter.com/66Ejh3dFrZ
— FOX Soccer (@FOXSoccer) June 17, 2018

কিন্তু সেই ম্যাচেই সার্বিয়ান অধিনায়ক কোলারভের পা থেকে এল এক বিশ্বমানের ফ্রিকিক গোল। বিশেষজ্ঞদের একাংশ স্পেনের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফ্রিকিকের থেকেও এগিয়ে রাখছেন। এছাড়া আর একবারও কোস্টারিকান গোলরক্ষক কেলে নাবাসকে পরাস্ত করা যায়নি।

ওয়ালের মাথার উপর দিয়ে গিয়ে হাল্কা ডানদিকে বাঁক খেয়ে ও একটু নেমে এসে গোলের ঠিক উপরের দিকের ডান কোনা দিয়ে বল জড়িয়ে যায় জালে। যা দেখার পর অনেকে বলছেন কেলে নাভাসকে পরাস্ত করা যায় একমাত্র এরকম বিস্ময়কর শট দিয়েই, যেখানে বৃথা চেষ্টা করা ছাড়া কিছুই করার থাকে না গোলরক্ষকের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+