(ছবি) ফিফা বিশ্বকাপ ২০১৪ : দক্ষিণ কোরিয়ার গোলের জবাব দিয়ে কোনমতে ম্যাচ বাঁচাল রাশিয়া
কিউবা (ব্রাজিল), ১৮ জুন: ব্রাজিল মেক্সিকো ম্যাচের মতোই এদিন রাশিয়া এবং দক্ষিণ কোরিয়ার ম্যাচের ফল অমীমাংসিত। তবে ম্যাচ ড্র হলেও তা গোলশূন্য হয়নি। দুই দলই একটি করে গোল করেছে।
আরও পড়ুন
রাশিয়ার গোলরক্ষক ইগোর অ্যাকেনফিভের ভুলের খেসারত এদিন দিতে হল দলকে। ৬৮ মিনিটের মাথায় লি কুয়েনহো দক্ষিণ কোরিয়ার হয়ে প্রথম গোলটি করেন। যদিও তার ৬ মিনিটের মাথায় রাশিয়ার অ্যালেকজান্ডার কারজাখোভ গোল করে ম্যাচের সমতা আনেন। এর পর দুই দল আক্রমণ চালালেও গোলে বল ঢোকাতে পারেনি।

ভাসমান
রাশিয়ার আলেকজান্ডার কোকরিন ও দক্ষিণ কোরিয়ার কিম সিন উক বলটি মাথায় ঠেকিয়ে হেড করার চেষ্টা চালাচ্ছেন।

বলে লাথি
দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় হ্যান কুক ইয়ং রাশিয়ার ভিক্টর ফায়জুলিনের পাশ দিয়ে পাশ করছেন।

হলুদ কার্ড
আন্দ্রেই আসকিনকোকে হলুদ কার্ড দেখাচ্ছেন আর্জেন্টেনীয় রেফারি।

ফাউল
দক্ষিণ কোরিয়ার কি সুং ইউয়েং এবং রাশিয়ার আলেকজান্ডার সোমেডভ মাটিতে পড়ে গিয়েছেন। রেফারি ফাউলেক ইশারা করলেন।

হেডার
দক্ষিণ কোরিয়ার পার্ক চু ইয়ং হেডারের চেষ্টা করছেন












Click it and Unblock the Notifications