(ছবি) পেনাল্টিতে কোস্টা রিকাকে হারিয়ে সেমি-ফাইনালে ডাচরা
ব্রাসিলিয়া, ৬ জুলাই: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পেনাল্টি শ্যুট আউটে জিতে সেমি-ফাইনালে গেল নেদারল্যান্ডস। তারা হারিয়ে দিয়েছে কোস্টা রিকাকে। নির্ধারিত সময়েও কেউ গোল করতে না পারায় পেনাল্টি অপশন দেওয়া হয়। ৪-৩ গোলে জেতে নেদারল্যান্ডস। সেমি-ফাইনালে তারা আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে।

উড়ন্ত হামি
খেলা চলাকালীন প্রিয় খেলোয়াড়দের উদ্দেশে চুম্বন ছুড়ছেন কোস্টা রিকার এই সুন্দরীরা।

ওয়াহ ওয়াহ
নিজের দেশের লড়াকু মানসিকতা দেখে উচ্ছ্বসিত কোস্টা রিকার সমর্থকরা

বুক দিয়ে আগলাই!
বিপক্ষের থেকে বল কেড়ে নিলেন নেদারল্যান্ডসের আর্জেন রবেন।

কসরত
গোলে বল ঢোকা আটকাতে মরিয়া নেদারল্যান্ডসের গোলকিপার টিম ক্রুল।

এ কী, এ কী!
কোস্টার রিকার গোলকিপারকে এভাবেই ঠেসে ধরলেন নেদারল্যান্ডসের খেলোয়াড় ক্লাস জান হান্টেলার।

জিতে গেছি রে !!!!!
জয়ের পর আনন্দে ফেটে পড়লেন ডাচ খেলোয়াড়রা।












Click it and Unblock the Notifications