(ছবি) ফিফা বিশ্বকাপ ২০১৪: অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে গেল নেদারল্যান্ড
পোর্তো আলেগ্রে (ব্রাজিল), ১৯ জুন: অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌছল নেদারল্যান্ড। ২০১৪ সালের ফিফা ওয়ার্ল্ড কাপের প্রথম দল হিসাবে দ্বিতীয় রাউন্ডে গেল নেদারল্যান্ড।
খেলা শুরুর ২১ মিনিটের মাথায় নাটকীয় মোড় নেয় ম্যাচটি। যখন কিছুক্ষণ আগে করা নেদারল্যান্ডের গোলের জবাব দিতে ম্যাচে সমতা আনে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ গোলদাতা কাহিল গোলটি করে তাঁদের টিকে থাকার ম্যাচে কিছুটা প্রাণ সঞ্চার করে।
স্পেনের বিরুদ্ধে ৫-১ গোলে জিতে আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল নেডারল্যান্ড। দলের হয়ে ২০ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন রবেন। প্রথমার্ধে স্কোরবোর্ড ছিল সমানে সমানে (১-১)।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই অস্ট্রেলিয়া চাপে পড়ে যখন তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় কাহিলকে হলুদ কার্ড দেখতে হয়। কিন্তু তারপরেই আসামান্য আক্রমণ চালিয়ে যায় অসিরা। দ্বিতীয়ার্ধের ৯ মিনিটের মাথায় স্পট কিকের সুযোগ পায় অস্ট্রেলিয়া। সে সুয়োগ হাতছাড়া করেননি তারা। অসি অধিনায় মাইল জানিডেক স্কোর ২-১ এ এগিয়ে নিয়ে যান।
কিন্তু অস্ট্রেলিয়ার আনন্দ খুব বেশিক্ষণ টেকেনি। ৫৮ মিনিটের মাথায় নেদারল্যান্ডের তারকা রবিন ভ্যান পারসি গোল শোধ করে ম্যাচে ২-২ গোলের সমতা আনেন। বিশ্বকাপে এটা তাঁর তৃতীয় গোল। এর পরে ফের মেমফিস ডিপের দুরন্ত শটে এগিয়ে যায় ডাচেরা। খেলা শেষে অসিদের ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌছে যায় ডাচেরা।

দৌড়
নিজের তরফে প্রথম গোলটি করার পর ডাচ খেলোয়াড় আর্জেন রবিন।

অস্ট্রেলিয়া
গোল করার পর অস্ট্রেলিয়ার উচ্ছ্বাস।

রবেন
আর্জেন রবেনের গোল আটকাতে অসমর্থ অসি গোলরক্ষক।

আহত
নেদারল্যান্ডের ব্রুনো মার্টিনোকে মাঠ থেকে স্ট্রেচার করে নিয়ে যাওয়া হচ্ছে।

তর্কবিতর্ক
অস্ট্রেলিয়ার পক্ষে পেনাল্টি দেওয়া রেফারির সঙ্গে তর্ক ডাচ খেলোয়াড়দের।

পারসি
নেদারল্যান্ডের রবিন ভ্যান পারসির গোলের পর উচ্ছ্বাস।

মাথায় হাত
ভাল টক্কর দিয়েও শেষ পর্যন্ত মাথায় হাত অস্ট্রেলিয়ার। উচ্ছাস ডাচ শিবিরে।

জয় এল
খেলা শেষের বাঁশি বেঁজে উঠতেই আনন্দে হাটু গেড়ে মাঠেই বসে পড়লেন মাম্ফিস ডেপে












Click it and Unblock the Notifications