(ছবি) হাড্ডহাড্ডি লড়াই সত্ত্বেও জাপান বনাম গ্রিসের খেলা গোলশূন্য
নাতাল (ব্রাজিল), ২০ জুন: জাপান বনাম গ্রিসের খেলা শেষ হল গোলশূন্য অবস্থায়। দু'পক্ষই চেষ্টা করেছে গোল দিতে। সমর্থকরা বসেছিলেন হাঁ করে! তবুও গোল হল না। খেলার ৩৮ মিনিটের মাথায় গ্রিসের ক্যাপ্টেন কোস্টাস কাটসুরানিস লাল কার্ড দেখে বাইরে চলে যান। ১০ জনের গ্রিক টিম তা সত্ত্বেও ভালো লড়াই করেছে জাপানের বিরুদ্ধে।

হাড্ডাহাড্ডি
জাপানের ওসাকো (নীল জার্সিতে) বলের দখল পেতে লড়ছেন গ্রিসের খেলোয়াড়দের সঙ্গে।

তবে রে!
জাপানের ওসাকো আর গ্রিসের টোরোসিডিসের দ্বৈরথ।

বোঝো কাণ্ড!
জাপানের মাকাডো হাসেবে-কে ফাউল করলেন গ্রিসের ক্যাপ্টেন কোস্টাস কাটসুরানিস।

তখনও চলছে লড়াই
বিরতির পর দু'পক্ষের দ্বন্দ্বের একটি মুহূর্ত।












Click it and Unblock the Notifications