(ছবি) ফিফা বিশ্বকাপ ২০১৪: গোলশূন্য ড্র নাইজেরিয়া ইরানের

কিউরিতিবা (ব্রাজিল), ১৭ জুন : গোলশূন্য রেখেই ফিফা বিশ্বকাপ ২০১৪-য় প্রথম ড্র করল ইরান-নাইজেরিয়া। সোমবার আরেনা দা বাইস্কাদায় এই খেলাটি হয়। গ্রুপ এফ-এর সেকেন্ড রাউন্ডে পৌছনোর জন্য দুই দলই মুখিয়ে রয়েছে। এই গ্রুপেই রয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, বোসনিয়া এবং হারজেগোভিনা। হারজেগোভিনা এই প্রথমবার বিশ্বকাপ খেলছে।

এদিন ম্যাচ হাড্ডাহাড্ডি হলেও দুই দলের তরফে কেউই কোনও গোল করতে পারেননি। ১৯৯৪ সালে বিশ্বকাপে অভিষেক হয় নাইজেরিয়ার। এদিন প্রথম দিক থেকে বিপক্ষকে ভাল আক্রমণ করলেও সেই আক্রমণ শক্তিশালী করে গোলে পরিণত করতে ব্যর্থ হয় নাইজেরিয়া।

শুরুটা নাইজেরিয়ার হলেও ধীরে ধীরে কিন্তু ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছিল ইরান। ইরানের রেজা ঘুচান্নেজাদ আসকান ডেজাঘের কর্ণার মাথা ছুঁইয়ে দুরন্ত হেড মারার চেষ্টা করেছিলেন। কিন্তু সে আশায় জল ঢাললেন নাইজেরিয়ার গোলকিপার। ড্রয়ের ফলে দু দলই এক এক করে পয়েন্ট পেয়েছেন।

বল রক্ষক

বল রক্ষক

নাইজেরিয়ার খেলোয়াড়দের হাত থেকে বল বাঁচানোর চেষ্টা ইরানের গোলকিপারের।

হেড

হেড

নাইজেরিয়ায় এফে অ্যামব্রোস হেড করলেন।

লম্ফন..

লম্ফন..

ইরানের খেলোয়াড় দ্বারা আবিষ্ট নাইজেরিয়ার গোলকিপার ভিনসেন্ট অ্যামিয়েমা লাফিয়ে বল ধরার চেষ্টা করছেন

করতালি

করতালি

খেলা শেষের পর নাইজেরিয়ার খেলোয়াড়রা হাততালি দিয়ে দর্ষকদের অভিনন্দন জানাচ্ছেন।

ইরানি

ইরানি

ম্যাচ শেষের পর ইরানের খেলোয়াড়রা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+