(ছবি) ফিফা বিশ্বকাপ ২০১৪ : সুইজারল্যান্ডকে ৫-২ গোলে হারিয়ে ফ্রান্স শিবিরে খুশির হাওয়া
স্যালভাডোর (ব্রাজিল), ২১ জুন : প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবারও স্বমহিমায়। শুক্রবার আরেনা ফন্টে নোভায় গ্রুপ ই-র ম্যাচে সুইজারল্যান্ডকে ৫-২ গোলে হারাল ফ্রান্স। এই নিয়ে বিশ্বকাপে টানা দুটি ম্যাচে জয়ী হল ফ্রান্স।
প্রথম থেকেই অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ হিসাবেই খেলতে শুরু করে ফ্রান্স। করিম বেঞ্জেমা প্রথম দশ মিনিটের মধ্যেই প্রথম গোলটি করেন। এ কয়েক সেকেন্ডের মধ্যেই ব্লেইস মাতুইদি দ্বিতীয় গোলটি করেন। তবে একটি পেনাল্টি মিস করেন বেঞ্জেমা। যদিও এর পর খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ফ্রান্সকে, ৪০ মিনিটের মাথায় ম্যাথিউ ভুলবুয়েনা তৃতীয় গোলটি করে আক্ষোপ মেটান।
প্রথমার্ধেই ৩-০র ব্যবধান তৈরি করে ফ্রান্স। খেলার ১৭ মিনিট বাকি থাকতেই আরও দুটি গোল করে ৫-০ ব্যবধানে নিয়ে যায় খেলাটি। বেঞ্জামে এই ম্যাচে ৩টি গোল করেন।

অসফল
ফ্রান্সের মওয়া সিসকোর করা গোল আটকাতে ব্যর্থ সুইস গোলরক্ষক।

এগিয়ে চলো
সুইস খেলোয়াড় হ্যারিস স্যাফারোভিস বল কেড়ে এগোনের চেষ্টা করছেন।

বল কাড়াকাড়ি
বল নিয়ে সুইস খেলোয়াড় রিকার্ডো রডরিগ এবং ফ্রান্সের অলিভার গিরোডের মধ্যে যুদ্ধ।

আহত
আহল সুইস খেলোয়াড় স্টিভ ভন বার্গেন।

গোলে গোল
ফ্রান্সের অলিভার গিরোডের গোলের মুহূর্ত।

উল্লাস
ফ্রান্সের ব্লেইসি মাতুইডির সঙ্গীদের সঙ্গে উল্লাস।

উচ্ছ্বাস
গোল করার পর ফ্রান্সের ম্যাথিউ ভুলভোয়েনা সতীর্থ অলিভার গিরোডের পিঠে উঠে পড়েছেন।

জয়ী দল
সুইস খেলোয়াড়দের হারিয়ে ফ্রান্স ফুটবলাররা।












Click it and Unblock the Notifications