(ছবি) রাশিয়াকে ১-০ গোলে হারিয়ে নক-আউট পর্বে বেলজিয়াম
রিও ডি জেনেইরো, ২৩ জুন: রাশিয়াকে ১-০ গোলে হারিয়ে নক-আউট পর্ব অর্থাৎ প্রি-কোয়ার্টার ফাইনালে চলে গেল বেলজিয়াম। রবিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে তারা হারিয়ে দেয় রাশিয়াকে। বেলজিয়ামের তরফে একমাত্র গোলটি করেছেন ডিভক ওরিগি।

বহু-রূপী
খেলা শুরুর আগে স্টেডিয়ামের বাইরে বেলজিয়ামের সমর্থকরা।

রুদ্ধশ্বাস
বেলজিয়াম বনাম রাশিয়ার ম্যাচের একটি উত্তেজক মুহূর্ত।

আটকে দিল রে!
রুশ আক্রমণ প্রতিহত করলেন বেলজিয়ামের গোলকিপার থিবো কুরতোয়া।

গুঁতোগুঁতি
বলের দখল পেতে এমনই লড়াই চলল।

ভেলকিবাজি !!
রাশিয়ার আলেকজান্দর কোকোরিন (সাদা জার্সিতে) উড়ন্ত শট মেরে ভ্যাবলা বানিয়ে দিলেন বেলজিয়ামকে। যদিও গোল করতে পারলেন না।

সমস্বরে তারস্বরে
জয়ের পর সমর্থকদের সঙ্গে উল্লাসে গলা মেলালেন বেলজিয়ামের খেলোয়াড়রা।












Click it and Unblock the Notifications