(ছবি) বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে আর্জেন্টিনা
ব্রাসিলিয়া, ৬ জুলাই: ধুন্ধুমার কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে দিল আর্জেন্টিনা। ১-০ গোলে জয়ী হয়ে সেমি-ফাইনালে যাওয়ার ছাড়পত্র জোগাড় করে নিয়েছে আর্জেন্টিনা। দলের তরফে একমাত্র গোলটি করেছেন হিগুয়েন। সেমিফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে তারা।

কী হল এটা!
রেফারির কাছে ফাউল চাইছেন লিওনেল মেসি।

ছিঃ মেসি!
বেলজিয়ামের আকজেল উইতজেলকে বিচ্ছিরিভাবে ফাউল করলেন আর্জেন্টিনার লিওনেল মেসি।

দুরন্ত দুর্বার
বিপক্ষের বাধা কাটিয়ে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন লিওনেল মেসি।

কে আমাদের ঠেকাবে?
বেলজিয়ামের বিরুদ্ধে জয়ের পর আনন্দে মাতলেন আর্জেন্টিনার খেলোয়াড়রা।

হিপ হিপ হুররে
জয়ের পর উচ্ছ্বাস আর্জেন্টিনার সমর্থকদের।












Click it and Unblock the Notifications