FIFA Women's World Cup: দেশকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেই পেলেন চরম দুঃসংবাদ, ভেঙে পড়লেন স্প্যানিশ অধিনায়ক
গোল করে দেশকে প্রথমবার বিশ্বকাপ জেতালেন স্পেনের অধিনায়ক ওলগা কারমোনা, রবিবার সন্ধ্যায় সেলিব্রেশন মগ্ন গোটা স্প্যানিশ মহিলা ব্রিগেড। আধ ঘণ্টার মধ্যেই যেন জীবনের চিত্রটা পালটে গেল ওলগার। বিশ্বকাপ জয়ের পর স্পেন অধিনায়কের চোখে ছিল জল, কিন্ত সেটা আনন্দের। কিন্তু আনন্দ বদলে গেল বিষাদে।
ম্যাচ শেষে বাবার মৃত্যু সংবাদ পেলেন স্পেনের অধিনায়ক ওলগা কারমোনা, যার গোলে প্রথমবার মহিলাদের ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্দাব পায় স্পেন ।স্প্যানিশ অধিনায়কের জীবনের চিত্রনাট্যে রবিবারের রাতটা শেষ পর্যন্ত মোড় নিলো ট্র্যাজেডিতে, বিশ্বকাপ জয়ের কিছুক্ষণ পরেই শুনলেন তাঁর বাবার মৃত্যুর সংবাদ।

বয়স মাত্র ২৩ বছর। এই বয়সেই স্পেনের জাতীয় দলের নেতৃত্বভার ওলগা কারমোনার কাঁধে। ফাইনালে ২৯ মিনিটে তাঁর একমাত্র গোলে ফুটবল বিশ্বকাপ জিতেছে স্পেন। গোটা টুর্নামেন্টে নেতৃত্বের গুণে নজর কেড়েছেন। কিন্তু ফাইনাল জয়ের পর জীবনে সবথেকে বড় শোকের খবরটা পেলেন।
জয়ের পরেই বাবার মৃত্যুসংবাদ পান কারমোনা ভেঙে পড়েন কান্নায়। সমাজমাধ্যমে লেখেন, ''জানতামই না আজ জীবনে কী ঘটতে চলেছে।সেটা না জেনেই ফাইনালে খেলতে নেমেছিলাম। জানি, আজ যে কীর্তি গড়লাম, তার পিছনে তুমিই শক্তি। জানি, উপর থেকে তুমি আমাকে এখন দেখছ। আমার জন্য গর্ব অনুভব করছ। শান্তিতে ঘুমাও বাবা।'
Y sin saberlo tenía mi Estrella antes de que empezase el partido. Sé que me has dado la fuerza para conseguir algo único. Sé que me has estado viendo esta noche y que estás orgulloso de mí. Descansa en paz, papá 🌟❤️🩹 pic.twitter.com/Uby0mteZQ3
— Olga Carmona (@7olgacarmona) August 20, 2023
একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুসারে, গত শুক্রবারে (১৮ অগাস্ট) কারমোনার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু খবরটি স্প্যানিশ এই তারকাকে দেওয়া হয়নি। একদিন পরেই ফাইনালের জন্য তাঁকে মাঠে নামতে হবে। সেই জায়গায় যেন কোনো সমস্যা না হয় সেজন্য বাবার মৃত্যুর সংবাদ গোপন করেছিল রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
কারমোনা বর্তমানে ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। বিশ্বকাপের এই আসরে তিনি দলের অন্যতম ভরসার জায়গায় ছিলেন। ফাইনালে টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা দিলেন।

কারমোনার বাবার মৃত্যুতে শোক প্রকাশ করে স্পেনের ফুটবল ফেডারেশন জানিয়েছে, 'এই ঘটনায় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন সমবেদনা জানাচ্ছে। এমন গভীর কষ্টের সময়ে কারমোনা এবং তার পরিবারের জন্য আমাদের আন্তরিক আলিঙ্গন রইলো। আমরা তোমাকে ভালোবাসি ওলগা, তুমি স্প্যানিশ ফুটবলে ইতিহাস হয়ে থাকবে।'
ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ২৯ মিনিটের মাথায় গোল করেন ওলগা। বাঁ প্রান্তে বল পান স্পেনের অধিনায়ক। তিনি বক্সের মধ্যে ঢুকে বাঁ পায়ে মাটি ঘেঁষা শট মারেন। ইংল্যান্ডের গোলরক্ষক ম্যারি আর্পস হাত লাগাতে পারেননি। দ্বিতীয় পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে যায়।












Click it and Unblock the Notifications