ফিফা বিশ্বকাপ ২০১৪ : গোল্ডেন বলের জন্য কারা মনোনীত হলেন?

বিশ্বকাপের সর্বশ্রেষ্ঠ ফুটবলারকে দেওয়া হবে এই গোল্ডেন বল পুরস্কার। শুক্রবার ফিফার তরফে এই ১০ জনের তালিকা তৈরি করা হয়েছে। এবং সন্ধ্যাবেলায় ঘোষণা করা হয়েছে নামগুলি।
রবিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও জার্মানি। মারাকানায় চূড়ান্ত ম্যাচটি শেষ হওয়ার পরেই জানা যাবে কে হলেন গোল্ডেন বলের অধিকারী। গোল্ডেন বলের পাশাপাশি সিলভার বল, ব্রোঞ্জ বলের অধিকারি হলেন কোন খেলোয়াড় তাও ঘোষণা করা হবে।
গোল্ডেন বলের ১০ মনোনীত খেলোয়াড়
১. অ্যাঞ্জেল ডি মারিয়া (আর্জেন্টিনা)
২. ম্যাটস হিউমেলস (জার্মানি)
৩. টনি ক্রুস (জার্মানি)
৪. ফিলিপ লাহম (জার্মানি)
৫. জেভিয়ার মাসকারেনো (আর্জেন্টিনা)
৬. লিওনেল মেসি (আর্জেন্টিনা)
৭. থমাস মিউলার (জার্মানি)
৮. নেইমার (ব্রাজিল)
৯. আর্জেন রবিন (নেদারল্যান্ডস)
১০. জেমস রডরিগজ (কলম্বিয়া)
প্রাক্তন গোল্ডেন বল বিজেতা
১৯৮২- পাওলো রসি(ইতালি)
১৯৮৬- দিয়েগো মারাদোনা (আর্জেন্টিনা)
১৯৯০- সিলভেটর স্কিলাচি (ইতালি)
১৯৯৪- রোমারিও (ব্রাজিল)
১৯৯৮- রোনাল্ডো (ব্রাজিল)
২০০২ - অলিভার কান (জার্মানি)
২০০৬ - জিনেদিন জিদান (ফ্রান্স)












Click it and Unblock the Notifications