মিনি বিশ্বকাপ শুরু করতে আগ্রহী ফিফা প্রেসিডেন্ট
সব কিছু ঠিক ঠাক থাকলে ক্রিকেটের মতো এবার ফুটবলেও দেখা যেতে পারে মিনি বিশ্বকাপ। শুনতে কিছুটা অবাক লাগলেও এটিই সত্যি। চার বছর পর পর হয় বিশ্বকাপ।
সব কিছু ঠিক ঠাক থাকলে ক্রিকেটের মতো এবার ফুটবলেও দেখা যেতে পারে মিনি বিশ্বকাপ। শুনতে কিছুটা অবাক লাগলেও এটিই সত্যি। চার বছর পর পর হয় বিশ্বকাপ। দীর্ঘ সময় ফুটবল প্রেমীদের অপেক্ষা করতে হয় সেরা মঞ্চে প্রিয় দলের খেলার স্বাদ নিতে। তাই এবার মিনি বিশ্বকাপের প্রস্তাব দিলেন খোদ ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্টিনো। পাশাপাশি ইনফানন্টিনে এ-ও জানান যদি এই টুর্নামেন্ট শুরু করা যায় তাহলে এই টুর্নামেন্ট থেকে বেশ ভাল আয়ও হবে ফিফার।

প্রতিবার বিশ্বকাপের আগের বছর খেলা হয় কনফেডারেশন কাপ। সেক্ষেত্রে প্রতি চার বছরের এক বার হওয়া এই টুর্নামেন্টকে বন্ধ করে দেবে ফিফা। এরই পরিবর্তনে শুরু হবে মিনি বিশ্বকাপ।
তবে, এখন মিনি বিশ্বকাপ বলা হলেও আদতে এই টুর্নামেন্টের নাম হবে 'ফাইনাল ৮'। আটটি দলকে নিয়ে খেলা হবে এই টুর্নামেন্ট।
রয়টার্সের খবর অনুযায়ী ফিফা প্রেসিডেন্ট বলেন, 'এই টুর্নামেন্ট চালু হলে আর্থিক ভাবে ব্যপক লাভবান হবে ফিফা। ১২ বছরে ২৫ বিলিয়ান ইউএস ডলার আয় করা যেতে পারে এই টুর্নামেন্ট থেকে।'
তাঁর আরও সংযোজন, 'এক দল ইনেভস্টারও তৈরি ফিফার এই প্রোজেক্টে টাকা ঢালতে। এই টুর্নামেন্ট চালু করা হলে তা হবে ২০২১ সাল থেকে। এবং প্রতি দুই বছর অন্তর অক্টোবর বা নভেম্বরে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।'
ইনফান্টিনোর এই পরামর্শ আপাতত পাঠান হয়েছে ফিফার ডিসিশন মেকিং কাউন্সিলের কাছে। এই কাউন্সিল যদি ছাড়পত্র দেয় তবেই নিজের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারবেন ফিফা প্রেসিডেন্ট।












Click it and Unblock the Notifications