করোনার নয়া স্ট্রেন! আতঙ্কে বড় দুই টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত ফিফার

করোনার নয়া স্ট্রেন! আতঙ্কে বড় দুই টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত ফিফার

করোনার নতুন স্ট্রেনের প্রভাব বাড়তেই অনূর্ধ্ব ২০ ও ১৭ বিশ্বকাপ বাতিল করার সিদ্ধান্ত নিল ফিফা। ২০২১ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই দুই টুর্নামেন্ট। দুই ইভেন্টের পরের সংস্করণ কবে এবং কোথায় হবে, তাও জানিয়ে দিল বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা। ২০২৩-এর মহিলা ফুটবল বিশ্বকাপ নিয়েও বড় সিদ্ধান্ত নিল ফিফা।

করোনার নয়া স্ট্রেন! আতঙ্কে বড় দুই টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত ফিফার

বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করেছে ফিফা। তাতে জানানো হয় যে করোনা ভাইরাসের প্রভাব নিয়ন্ত্রণে না আসায় বিশ্ব ক্রীড়া ইভেন্টগুলি আয়োজন করা বেশ চ্যালেঞ্জের। আয়োজক ও অংশগ্রহণকারী দেশ এবং স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে ২০২১-এর বড় দুই ফুটবল ইভেন্ট বাতিল করার সিদ্ধান্তই নেওয়া হয়েছে বলে ফিফার তরফে জানানো হয়েছে।

ফিফা জানিয়ে দিয়েছে ইন্দোনেশিয়ায় ২০২১-এর পরিবর্তে ২০২৩ সালে বসবে পুরুষদের অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের আসর। একই বছর পুরুষদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ পেরুতে হবে বলে জানিয়েছে বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা।

অন্যদিকে ২০১৯ সালের সাফল্য থেকে উৎসাহীত হয়ে ২০২৩ সালের মহিলাদের ফুটবল বিশ্বকাপে ৩২টি দলকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। এর জন্য এশিয়ান ফুটবল ফেডারেশনের জন্য ইভেন্টে স্লট সংখ্যা বাড়িয়ে ৬ করা হয়েছে। আফ্রিকান ফুটবল কনফেডারেশন বা সিএএফ থেকে চারটি দল সরাসরি টুর্নামেন্টে অংশ নিতে পারবে। কনকাকাফ, কনমেবল, ওএফসি এবং উয়েফা থেকে যথাক্রমে চার, তিন, এক এবং এগারোটি দেশের ডাইরেক্ট স্লট থাকবে ২০২৩ মহিলা বিশ্বকাপে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+