FIFA U-17 World Cup 2023: অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জিতে রেকর্ড জার্মানির, ফাইনালে পরাস্ত ফ্রান্স

FIFA U-17 World Cup 2023: ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জিচল জার্মানি। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এই বিশ্বকাপের ফাইনালে তারা হারাল ফ্রান্সকে। ৬৯ মিনিটে লাল কার্ড দেখেছিলেন জার্মানির ইউনার্স মার্ক ওয়াউই।

তা সত্ত্বেও খেতাব জিততে ব্যর্থ ফ্রান্স। এই প্রথম একই বছরে বয়সভিত্তিক ফুটবলে ইউরোপীয় ও বিশ্ব খেতাব জিতে নজির গড়ল জার্মানি।

FIFA U-17 World Cup 2023: অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জিতে রেকর্ড জার্মানির

সারাকার্তায় ২৯ মিনিটের মাথায় প্যারিস ব্রুনার পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দিয়েছিলেন জার্মানিকে। প্রথমার্ধে জার্মানরা এগিয়ে ছিল ১-০ ব্যবধানে। ৫১ মিনিটে ব্যবধান বাড়ে নোয়াহ ডারভিচের গোলে। ৫৩ মিনিটে সাইমন নাদেলিয়া বুয়াব্রে ফ্রান্সের প্রথম গোলটি করেন। ওয়াউই দ্বিতীয় হলুদ তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর ফ্রান্সের দ্বিতীয় গোল।

৮৫ মিনিটে মাথিস আমৌগৌয়ের গোল অক্সিজেন দেয় ফ্রান্সকে। ৯০ মিনিট অবধি ফল ২-২ থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এই সময়কালেও কোনও দলই গোল পায়নি। চলতি বছরেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফাইনালে জার্মানি পেনাল্টিতেই হারিয়ে খেতাব জিতেছিল ফ্রান্সকে হারিয়ে। রি-ম্যাচে তারই পুনরাবৃত্তি ঘটল।

স্নায়ুর যুদ্ধে শেষ হাসি হাসল জার্মানি। এটি তাদের প্রথম অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জয়। জার্মানির গোলকিপার কনস্টানটাইন হেইডে টাইব্রেকারে দুটি গোল বাঁচান। বরুসিয়া ডর্টমুন্ডের আলমুগেরা কাবার পেনাল্টি শ্যুটআউটে বল জালে জড়াতেই ইতিহাস রচিত হয়। পেনাল্টিতে ৪-৩ ব্যবধানে জিতে বিশ্বকাপের দখল নেয় জার্মানির অনূর্ধ্ব ১৭ দল। টাইব্রেকারে জার্মানিও অবশ্য দুটি গোল মিস করে। ২০১৯ সালে এই খেতাব জিতেছিল ব্রাজিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+