মেয়েদের প্রতি ডেননার্বির সতর্ক বার্তা, 'হয় জেতো নয় তো সব শেষ'
মেয়েদের প্রতি ডেননার্বির সতর্ক বার্তা, 'হয় জেতো নয় তো সব শেষ'
মরক্কোর বিরুদ্ধে জিততে না পারলে ছিটকে যেতে হবে, মেয়েদের স্পষ্ট বার্তা দিয়ে দিলেন ভারতের কোচ থমাস ডেননার্বি। শুক্রবার কলিঙ্গ স্টেডিয়ামে ভারতের মেয়েরা খেলতে নামছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে প্রথম বার খেলতে নামা মরক্কোর বিরুদ্ধে। আয়োজক দেশ হিসেবে ভারত সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেলেও এই স্তর পর্যন্ত পৌঁছতে মরক্কোর মেয়েদের রীতি মতো লড়াই করতে হয়েছে। নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে তবেই ভারতের টিকিট মিলেছে হাতে।

জয় না পেলে অভিযান শেষ হয়ে যাবে ভারতের:
খাতায়-কলমে অনূর্ধ্ব-১৭ ভারতীয় মহিলা দলের থেকে মরক্কোর মেয়েরা অনেকটা এগিয়ে থাকলেও সম্রাট অশোকের রাজ্যে ভারতের মেয়েরা কী রকম খেলে সেই দিকে নজর থাকবে দেশের মানুষের। স্বীকার করে নিতে কোনও দ্বিধা নেই ভারতীয় দলের কাছে এই ম্যাচ হতে চলেছে অস্তিত্ব টিকিটে রাখার লড়াই। মরক্কোর বিরুদ্ধে পয়েন্ট নষ্ট মানেই ভুবনেশ্বর বিমানবন্দর থেকে বাড়ি ফেরার টিকিট কনফার্ম হয়ে যাওয়া। যদিও ডেননার্বি বলছিলেন, দু-দিনের অনুশীলনে দলের ভুলত্রুটি কিছুটা কাটিয়ে উঠতে পারা গিয়েছে। সুইডিশ কোচ বলছিলেন, "আমরা যদি প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগাতে পারি তা হলে একটা সুযোগ থাকবে। দেখুন ফুটবল মানে কিন্তু এটা নয় যে আপনি কতটা দৌড়াচ্ছেন। আপনাকে বুঝতে হবে কখন কী সিদ্ধান্ত নিতে হবে।"

কঠিন পরীক্ষার মুখে ভারত:
আট গোলে পরাজিত হওয়া রেশ কাটিয়ে উঠে ভারত কতটা তৈরি হয়েছে মানসিক ভাবে মরক্কোর বিরুদ্ধে নামার আগে তার উত্তর পেতে অপেক্ষা করতে হবে শুক্রবার রাত ৮'টা পর্যন্ত। তবে, এই ম্যাচে যে কোনও মূল্যে যে অষ্টম-অঞ্জলীদের জিততেই হবে তা প্রত্যেকটা ফুটবলারের ধমনীর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন ডেননার্বি। মেয়েদের ডেননার্বি বলে দিয়েছেন, "হয় শুক্রবারের ম্যাচ জেতো না হলে টুর্নামেন্টে থেকে ছিটকে যাওয়ার জন্য প্রস্তুত থাকো। আমাদের কাছে আর কোনও রাস্তা নেই, লড়াই আমাদের করতেই হবে।"বৃহস্পতিবার (১৩ অক্টোবর) কলিঙ্গ স্টেডিয়াম সংলগ্ন ব্যাটলিয়ান ১-এর প্র্যাকটিস গ্রাউন্ডে নামার আগে যেটুকু সময় ডেননার্বির সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তাতে এটা স্পষ্ট প্রকাশ্যে তিনি যাই বলুন না কেন, দলের মেয়েদের মতো তিনিও এই মুহূর্তে চাপ মুক্ত নন। তিনি বলছিলেন, "মরক্কো শক্তিশালী দল এবং ডিফেন্সটাও বেশ ভালই করে। টেকনিক্যালি শক্তিশালী। তবে, প্রতিপক্ষকে নিয়ে না ভেবে আমাদের তো নিজেদের কাজটা করতে হবে। মেয়েরা যদি বলকে হোল্ড করতে ভয় পায় তা হলে ওখানে ম্যাচ হেরে যেতে পারে। আমেরিকার বিরুদ্ধে ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে পারছিল না ওরা, সেটা এই ম্যাচে নিতে হবে।"

মরক্কোকে হারাতে পারলে সুযোগ থাকবে ভারতের:
শুক্রবার কোনও ভাবে মরক্কোকে যদি ভারত হারাতে পারে তা হলে পরবর্তী পর্বে পৌঁছানোর দুর্দান্ত সুযোগ থাকবে ভারকতের কাছে। অনূ্র্ধ্ব-১৭ দল প্রথম ম্যাচে যে ফুটবল খেলেছে তাতে আশার আলো কোনও ভাবেই দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু এরই মধ্যে আশা করছে ভারতের সমর্থকেরা কিছু একটা করে দেখাবেন অষ্টমরা। ভারতের সিনিয়র মহিলা দলের ট্র্যাক রেকর্ডের দিকে চোখ রাখলে কিছু আশার আলো দেখা যায়। ফিফা র্যাঙ্কিং-এও মরক্কোর থেকে অনেকটা উপরে অবস্থান করে ভারত। যদিও পুরোটাই সম্ভাবনা, তবে আশা করতে আর দোষ কোথায়। স্বপ্ন দেখতে তো সকলেই ভালবাসে। আশা বুকে নিয়েই তো বেঁচে থাকে মানুষ।

আশাবাদী ভারতীয় দলের অধিনায়িকাও:
অনূর্ধ্ব-১৭ ভারতীয় মহিলা দলের অধিনায়িকা অষ্টম ওঁরাও অনুশীলন শেষে জানিয়েছে, অতীতে ভুলে তাঁরা নতুন করে শুরু করতে চান মরক্কোর বিরুদ্ধে। ঝাড়খণ্ডের মেয়েটি বলছিলেন, "আমেরিকা ম্যাচ অতীত, আমরা সামনের দিকে তাকাতে চাই। আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, নিজেদের মধ্যে ভুলত্রুটিগুলো নিয়ে আলোচনা করেছি। একটা বাজে দিন গিয়েছে আমাদের। সেটা যে কোনও দলের ক্ষেত্রেই যেতে পারে। মরক্কোর বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে না পারার পিছনে কোনও কারণ দেখছি না।"

ভারতীয় দলকে হালকা ভাবে নিচ্ছে না মরক্কো:
ভারতের মতোই একই সময় অনুশীলনে নেমেছিল মরক্কো দল পার্শ্ববর্তী মাঠ ব্যাটলিয়ান ২-এ। আফ্রিকার দলটির কোচ অ্যান্টনি রিমানস বলছিলেন, "আট গোল একটা দল খেয়েছে বলেই সে দুর্বল এমনটা মনে করার কোনও যুক্তি নেই। একে বারেই ভারতীয় দলেক হালকা ভাবে আমরা নিচ্ছি না। মনে রাখবেন ভারত কিন্তু ঘরের মাঠে খেলছে, ফলে ঘরের সমর্থকের সামনে নিজেদের উজাড় করে দিয়ে প্রতিযোগীতায় টিকে থাকার জন্য মরিয়া লড়াই চালাবে। তবে, টিকে থাকতে হলে জিততে হবে আমাদের
ছবি সৌ: ফিফা/ ফিফা (ভায়া গেটি ইমেজেস)












Click it and Unblock the Notifications