অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের প্রথম ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে অভিযান শুরু ঘানার
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে দিল আফ্রিকার দেশ ঘানা।
আফ্রিকার এই দেশটির সিনিয়র দলটি বিশ্ব ফুটবলে সবসময়ই ভয়ঙ্কর। অনূর্ধ্ব ১৭ ফিফা বিশ্বকাপে ছোটরাও বুঝিয়ে দিল তাঁরাও কম যান না। ভারতে আয়োজিত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে দিল আফ্রিকার দেশ ঘানা।

প্রথমার্ধের ৩৯ মিনিটের মাথায় ঘানার হয়ে গোল করেন সাদিক ইব্রাহিম। ডান পায়ের শট ডানদিকের পোস্ট ঘেঁষে জড়িয়ে যায় জালে। এরিক আইয়ার ক্রসে শট করে গোল করেন সাদিক। তারপরে দুটি দলই চেষ্টা করেও গোলের মুখ খুলতে পারেনি। ম্যাচের একেবারে শেষলগ্নে ৮৯ মিনিটের মাথায় কলম্বিয়ার এতিলসো মার্টিনেস হলুদ কার্ড দেখেন।
এদিনের জয়ের ফলে ঘানা জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল। এর আগে দশ বছর যোগ্যতাঅর্জন না করলে পারায় বিশ্বকাপ খেলতে পারেনি আফ্রিকার এই দেশটি। বল পজেশনে কলম্বিয়া এগিয়ে ছিল ৫৬-৪৪। তবে তেকাঠির মধ্যে জালে বল জড়াতে পারেনি কলম্বিয়ার ফুটবলাররা।












Click it and Unblock the Notifications