ভারতে বিশ্বকাপের রোশনাই, আঁধারে ডুবে গেল পাকিস্তান ফুটবল

ভারত আয়োজন করছে বিশ্বকাপ , অন্যদিকে পাকিস্তান ফুটবলে ঘোর দুর্দিন

ভারতীয় ফুটবলের ওপর এখন হাজার ওয়াটের আলো। আর আঁধারে ঢেকে গেল পাকিস্তান ফুটবল ফেডারেশন।

ভারতে বিশ্বকাপের রোশনাই, আঁধারে ডুবে গেল পাকিস্তান ফুটবল

তৃতীয় পক্ষের প্রভাব বিস্তারের জন্য পাকিস্তানের ওপর রীতিমতো বিরক্ত ফিফা। পাকিস্তান ফুটবল ফেডারেশন কর্মকর্তারা আদালত নির্ধারিত কমিটির অধীনে কাজ করে। যা ফুটবলের সর্বোচ্চ পরিচালন সংস্থার না পসন্দ। তাঁদের মতে কোনও দেশের ফুটবল বডি ফিফার নির্দেশ মেনে কাজ করবে। সেটাই করা হচ্ছে না পাকিস্তানে।

ফিফা নিয়মাবালীর ১৩ নম্বর আর্টিকেল অনুযায়ি এরফলে সবরকম ফিফার সহায়তা থেকে বঞ্চিত হল পাকিস্তানি ফুটবল। একইসঙ্গে পাকিস্তানের কোনও দল বা কোনও ক্লাব দল আর আন্তর্জাতিক কোনও টুর্নামেন্টে অংশ নিতে পারবে না।

এছাড়াও ফিফা সংবিধানের ১৬ নম্বর আর্টিকেলের তৃতীয় অনুচ্ছেদ অনুযায়ি অন্য কোনও দেশও পাকিস্তানের কোনও ফুটবল বিষয়ক অনুষ্ঠান বা টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। অর্থাৎ এক কথায় বিশ্বে ব্রাত্য হল পাকিস্তান ফুটবল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+