করোনা ভাইরাসের জন্য পিছিয়ে গেল ভারতে অনুষ্ঠিত হতে চলা ফুটবল বিশ্বকাপ

করোনা ভাইরাসের জন্য পিছিয়ে গেল ভারতে অনুষ্ঠিত হতে চলা ফুটবল বিশ্বকাপ

করোনা ভাইরাসের জেরে পিছিয়ে দেওয়া হল ভারতের অনুষ্ঠিত হতে চলা মহিলাদের অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ। একই সঙ্গে ২০২০-তে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মারণ ভাইরাসের জন্য এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে মহিলাদের অনূর্ধ্ব ২০ বিশ্বকাপও। ফিফার প্রকাশিত নতুন সূচির দিকে চোখ রাখা যাক।

করোনা ভাইরাসের জেরে বন্ধ ফুটবল

করোনা ভাইরাসের জেরে বন্ধ ফুটবল

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ লক্ষেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে দুই লক্ষ আশি হাজারেরও বেশি মানুষের। ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ২ হাজারের বেশি মানুষ। দেশে বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের ক্রীড়া ইভেন্ট।

কবে হওয়ার কথা ছিল বিশ্বকাপ

কবে হওয়ার কথা ছিল বিশ্বকাপ

চলতি বছরের ২ নভেম্বর থেকে ভারতে শুরু হওয়ার কথা ছিল মহিলাদের অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ। কলকাতার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়াম সহ দেশের পাঁচ মাঠে ২১ নভেম্বর পর্যন্ত চলার কথা টুর্নামেন্ট। তবে করোনা ভাইরাসের জেরে সেই টুর্নামেন্ট স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

কবে হবে বিশ্বকাপ

কবে হবে বিশ্বকাপ

ফিফা-র প্রকাশিত নতুন সূচি অনুযায়ী ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ভারতেই শুরু হবে মহিলাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ। চলবে সাত মার্চ পর্যন্ত। আয়োজক ভারত সহ মোট ১৬টি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানিয়েছেন ফিফা।

অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ

অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ

অনূর্ধ্ব ১৭-র পাশাপাশি মহিলাদের অনূর্ধ্ব ২০ ফুটবল বিশ্বকাপের সূচিও পরিবর্তন করা হয়েছে। কোস্টারিকা এবং পানামাতে চলতি বছরের অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা ছিল এই টুর্নামেন্ট। করোনা ভাইরাসের জেরে এই বিশ্বকাপও ২০২১-এ টেনে নিয়ে যাওয়া হয়েছে। ফিফা-র প্রকাশিত নতুন সূচি অনুযায়ী আগামী বছরের ২০ জানুয়ারি থেকে শুরু হবে টুর্নামেন্ট। চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+