ইনফান্তিনোর মুখে এ কী কথা, ভারতীয়দের গর্ব বাড়ালেন ফিফা প্রেসিডেন্ট
বৃহস্পতিবার ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফানন্তিনো কলকাতায় আসেন। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনাল যুবভারতীতে।
ভারতে ক্রিকেট ধর্ম , আর ক্রিকেটাররা ভগবান, এমনটাই কথিত। কিন্তু ফিফা সভাপতি জিয়ানি ইনফানন্তিনো ভারতে এসে এক নতুন ঘোষণা করলেন। জানিয়ে দিলেন, 'ভারত এখন ফুটবলের দেশ। '
বৃহস্পতিবার ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফানন্তিনো কলকাতায় আসেন। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনাল যুবভারতীতে। অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপে কোনও উদ্বোধনী অনুষ্ঠান না হলেও ফাইনাল ম্যাচে যুবভারতীতে হাজির থাকছেন ফিফা প্রেসিডেন্ট।
দেশের ফুটবল উন্মাদনা দেখে তিনি বলেছেন, 'ভারত এখন ফুটবলের দেশ। ' বিশ্বকাপকে সফল করার জন্য দেশের প্রত্যেক ফুটবলপ্রেমীকে ধন্যবাদ জানান ফিফা সভাপতি।
অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে। এদিন ফিফা সভাপতি এসে ফাইনালের মর্যাদা আরও খানিকটা নিঃসন্দেহে বাড়িয়ে দিলেন। একের পর এক ফুটবল ম্যাচ ঘিরে বিশ্বকাপের উত্তাপ ক্রমশই বাড়ছে। ম্যাচে জনপ্রিয়তা দেখে খুশি ফিফা-ও। ভারতে যেভাবে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ সফল হয়েছে তাতে মুগ্ধ ইনফান্তিনো।
The @FIFAcom President, Mr. Gianni Infantino reached Kolkata today morning. Thank you Sir for coming to the City of Joy #FIFAU17WC pic.twitter.com/MSLaJ6tPSB
— Indian Football Team (@IndianFootball) October 26, 2017
শনিবাসরীয় যুবভারতী হাইভোল্টেজ বিশ্বযুদ্ধের জন্য তৈরি। তার আগে ইনফান্তিনোর শহরে আসা আরও একবার প্রমাণ করে দিল এবার বিশ্বমানচিত্রে জায়গা করে নিচ্ছে ভারতীয় ফুটবল। তিনি বলেন, 'প্রত্যেক ভারতীয়কে ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে।'
Click it and Unblock the Notifications