ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে কী কী স্ট্র্যাটেজি নিতে পারে আর্জেন্টিনা, দেখে নিন
ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে কী কী স্ট্র্যাটেজি নিতে পারে আর্জেন্টিনা, দেখে নিন
বিশ্বকাপ তার ক্লাইম্যাক্সে এসে উপস্থিত হয়েছে। ফাইনাল ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে এই বার বিশ্ব খেতাব জয়ের অনেক কাছে এসে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। এ বার আর খালি হাতে ফিরতে চান না আর্জেন্টিনা দল এবং সেই দেশের সমর্থকেরা। এই ম্যাচে কী স্ট্যাটেজি নিতে পারেন আর্জেন্টাইনরা দেখে নেওয়া যাক।

পার্ক দ্য বাস:
মহান পর্তুগিজ কোচ হোসে মরিনহোর পার্ক দ্য বাস ট্যাকটিস এই ম্যাচে কাজে লাগাতে পারেন আর্জেন্টাইন কোচ। ফ্রান্সের প্রধান শক্তি লুকিয়ে রয়েছে আক্রমণভাগে। ফ্রান্সের আক্রমণাত্মক খেলাকে স্তব্ধ করে দিতে পারে মরিনহোর এই স্ট্র্যাটেজি। পার্ক দ্য বাস স্ট্র্যাটেজি হল মিডফিল্ডকে এমন ভাবে প্লেস করা যাতে প্রতিপক্ষের আক্রমণ ভাগের সঙ্গে মাঝমাঠের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এই স্ট্র্যাটেজি কাজে লাগাতে হলে রড্রি ডি পলকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে এবং তারই সঙ্গে আক্রমণে সাহায্য করার পাশাপাশি ম্যাক অ্যালিস্টারকে ডিফেন্সিভ শিল্ডের ভূমিকাও পালন করতে হবে।

এমবাপেকে বোতলবন্দী, গ্রিজম্যান টাইট মার্কিং:
ফ্রান্স দলটির প্রধান দুই ফুটবলার হলেন অ্যান্টোয়াইন গ্রিজম্যান এবং কিলিয়ান এমবাপে। এমবাপের সম্পদ তাঁর দৌড়, এটা ছাড়া একক দক্ষতায় ম্যাচ বের করার মতো ফুটবলার তিনি নন। পায়ে গতি থাকায় ডিফেন্ডারদের পরাস্ত করতে সমস্যায় পড়তে হয়না এই তরুণ ফরোয়ার্ডকে এবং এরই সুবিধা তিনি পেয়ে থাকেন। ফ্রান্সের বাম প্রান্ত দিয়ে আক্রমণে ওঠে এমবাপে। বাম দিকের উইংকে যদি ভোঁতা করে দিতে পারেন লিওনেল স্কালোনি তা হলে ওখানে অর্ধেক জারুজুরি শেষ হয়ে যাবে ফ্রান্সের। এ ছাড়া ফ্রান্স দলের অপর গুরুত্বপূর্ণ ফুটবলার অ্যান্টোয়াইন গ্রিজম্যান খেলাটা তৈরি করেন। মিডফিল্ডে গ্রিজম্যানকেঅকেজো করে দিতে পারলেঅত্যন্ত মধ্যমানের ফ্রান্স দলের বিরুদ্ধে খেলার সুযোগ নিজেরাই তৈরি করে ফেলবে আর্জেন্টিনা।

প্রেসিং ফুটবল:
আর্জেন্টিনার মতোই ফ্রান্সের ডিফেন্সিভ লাইন পরীক্ষিত নয়। ডিফেন্সে চাপ বাড়লে এই দল গোল হজম করতে পারে যে কোনও সময়ে। ফলে আর্জেন্টিনাকে প্রেসিং ফুটবল খেলে যেতে হবে। যতটা প্রেস করতে পারবে ততটাই সুবিধা পাবে আর্জেন্টিনা। কারণ লিওনেল মেসি যেই দলের আক্রমণকে নেতৃত্ব দেন সেই দলের গোল পেতে খুব একটা বিপাকে পড়ার কথা নয়।

নির্ভরতা দেওয়া আক্রমণ ভাগ:
আর্জেন্টিনার আক্রমণ ভাগ প্রচুর গোল না করলেও প্রতি ম্যাচে গড়ে দুইটি করে গোল করেছেন। মেসি ছাড়াও দারুণ ছন্দে রয়েছে আক্রমভাগের ফুটবলার জুলিয়ান আলভারেজ। শুধু স্ট্রাইকাররাই গোল পাচ্ছেন এমনটা নয়, মিডফিল্ডার বা ডিফেন্ডাররাও আর্জেন্টীিনার গোল গেটার হয়ে উঠতে পারেন যে কোনও সময়ে।












Click it and Unblock the Notifications