অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের ঢাকে কাঠি, নবান্নে ফিফা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক মমতার
ফিফা প্রতিনিধি দলকে সবরকম সাহায্যের অঙ্গীকার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের।
যুব বিশ্বকাপের প্রস্তুতিতে দ্রুত সেজে উঠছে ভারত। পাল্লা দিয়ে প্রস্তুতি সারছে ফাইনালের আয়োজক ভ্যেনু কলকাতাও। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সারে ফিফা প্রতিনিধি দল। উদ্বোধন হয় বিশ্বকাপের মিনি লোগো।

মুখ্যমন্ত্রী ও ফিফা প্রতিনিধিদল যৌথ সাংবাদিক সম্মেলন করে। মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন যুব বিশ্বকাপের আয়োজন করা ভারতের পক্ষে গর্বের বিষয়। অতিথি আপ্যায়নে থাকবে না কোনও ত্রুটি। এদিনের বৈঠকের পর সন্তুষ্ট ফিফা প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তা ও আয়োজনের দায়িত্বের বিষয় নিয়ে কথা হয়। মমতা বন্দোপাধ্যায় আশ্বাস দিয়েছেন তাঁর প্রশাসন বিশ্বকাপ আয়োজনে সবরকমের সাহায্য করবে।
ফিফা প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে কলকাতা ফুটবলের উন্নয়নের জন্য তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। অগাস্টের শেষ সপ্তাহে কলকাতায় আসবে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের ট্রফি।












Click it and Unblock the Notifications