রেফারিং নিয়ে মুখ খোলায় ফিফার তোপের মুখে মারাদোনা
বাজে রেফারিং করে ইচ্ছে করে কলম্বিয়াকে হারানো হয়েছে। এই ঘটনাকে চুরি বলে তোপ দেগেছেন দিয়েগো মারাদোনা। রেফারি মার্ক গেইজারের উপরে সমস্ত রাগ গিয়ে পড়েছে তাঁর।
বাজে রেফারিং করে ইচ্ছে করে কলম্বিয়াকে হারানো হয়েছে। এই ঘটনাকে চুরি বলে তোপ দেগেছেন দিয়েগো মারাদোনা। রেফারি মার্ক গেইজারের উপরে সমস্ত রাগ গিয়ে পড়েছে তাঁর।

মঙ্গলবার কলম্বিয়ার বিরুদ্ধে একটি পেনাল্টি পায় ইংল্যান্ড। সেটা পেনাল্টি ছিল না বলে অনেকেই দাবি করেছেন। সেই তালিকায় সবার আগে মারাদোনা। ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতা মারাদোনা ইংল্যান্ডের জয়কে বিরাট চুরি বলে ব্যাখ্যা করেছেন। সেই ঘটনায় মারাদোনার সমালোচনা করল খোদ ফিফা।
ফিফা মুখপাত্র বলেছেন, একজন খেলোয়াড় যিনি ফুটবলকে গৌরবান্বিত করেছেন, তাঁর কাছ থেকে এই বক্তব্য দুর্ভাগ্যজনক। এমন এক হাই প্রোফাইন ম্যাচের রেফারিংয়ের ভুলত্রুটি বের করা যে ফিফা ভালো চোখে দেখছে না তা স্পষ্ট জানিয়ে দিয়েছে ফিফা।
ম্যাচ হারার পরে কলম্বিয়ার অধিনায়ক রাদামেল ফালকাও-ও ইংল্যান্ড ম্যাচের রেফারিং নিয়ে সমালোচনা করেন। দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড পেনাল্টি পেলে তা থেকে গোল করেন অধিনায়ক হ্যারি কেন।
২০১৫ সালে এই রেফারি মার্ক গেইজারকে বিতর্কিত সিদ্ধান্তের জন্য ছয় মাস সাসপেন্ড করা হয়। পানামা বনাম মেক্সিকো ম্যাচে বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত নেন তিনি।
ইংল্যান্ডের প্রাক্তন খেলোয়াড় গ্যারি লিনেকার এই সুযোগে মারাদোনার ১৯৮৬ বিশ্বকাপে হ্যান্ড অব গড গোলটি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন, মারাদোনার মুখ এই কথা মানায় না। ফলে কলম্বিয়াকে সামনে রেখে ফের একবার মারাদোনা বনাম ইংল্যান্ড বাকযুদ্ধ শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications