ভারতীয় ফুটবলের পরিস্থিতি জানতে এআইএফএফ-কে ফিফার চিঠি

ভারতীয় ফুটবলের পরিস্থিতি জানতে এআইএফএফ-কে ফিফার চিঠি

আইএসএল-কে ভারতের এক নম্বর লিগ ঘোষণার পরেই এআইএফএফের বিরুদ্ধে ফিফার কাছে নালিশ জানায় আই লিগ খেলা ৬টি দল। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মিনার্ভা পাঞ্জাব, চার্চিল ব্রাদার্স, আইজল এফসি, গোকুলাম কেরালার মতো নামি ক্লাবের তরফে সেই অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।

ভারতীয় ফুটবলের পরিস্থিতি জানতে এআইএফএফ-কে ফিফার চিঠি

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা এআইএফএফ-কে চিঠি পাঠিয়ে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণ, প্রেক্ষাপট জানতে চেয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা জানতে চেয়েছে, ভারতীয় ফুটবলের উন্নতিকল্পে তারা ও এএফসি এআইএফএফ-কে যে রিপোর্ট দিয়েছিল, তা কতটা কার্যকর হয়েছে। দেশের সর্বোচ্চ ফুটবল লিগ নিয়ে যে চাপানউতোর শুরু হয়েছে তা সমাধানের জন্য কী উদ্যোগ নেওয়া হয়েছে, তাও ভারতীয় ফেডারেশনের কাছে জানতে চেয়েছে ফিফা। বিতর্কের নিষ্পত্তিতে প্রয়োজনে সাহায্যের আশ্বাসও দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

ফিফার চিঠির উত্তরে এআইএফএফ জানিয়েছে, আই লিগ খেলা ক্লাবগুলির সঙ্গে আলোচনায় বসা হয়েছিল। ক্লাবগুলির কাছ থেকে দুই থেকে তিন বছরের সময়ও চাওয়া হয়েছে বলে দাবি ভারতীয় ফুটবল সংস্থার। আইএসএলেও ভবিষ্যতে অবনমন চালু করার কথা ভাবা হচ্ছে বলেও ফিফাকে জানিয়েছে এআইএফএফ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+