করোনা সঙ্কটে দিলদরিয়া ফিফার বিশ্ব ফুটবলের জন্য মোট অঙ্কের আর্থিক অনুদান

করোনা সঙ্কটে দিলদরিয়া ফিফার বিশ্ব ফুটবলের জন্য মোট অঙ্কের আর্থিক অনুদান

বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই এগিয়ে এল ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশন বা ফিফা। সঙ্কটের মুহূর্তে বিশ্ব ফুটবলের অস্তিত্ব রক্ষা ও কল্যাণ সাধনে মোটা অঙ্কের আর্থিক অনুদান দিল জিয়ান্নি ইনফান্তিনো শিবির। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

করোনা ভাইরাসের জেরে বন্ধ আন্তর্জাতিক ফুটবল

করোনা ভাইরাসের জেরে বন্ধ আন্তর্জাতিক ফুটবল

বিশ্বব্যাপী ৯৭ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় পাঁচ লক্ষ মানুষ। স্পেন, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া, ইতালি সহ বিশ্ব ফুটবলের সব তাবড় দেশে ব্যাপক প্রভাব ফেলেছে মারণ ভাইরাস। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় দর্শকশূন্য স্টেডিয়ামে ক্লাব ফুটবল চালু হলেও, আন্তর্জাতিক ম্যাচ শুরু করার ব্যাপারে কোনও আভাস দেয়নি ফিফা।

আর্থিক সঙ্কট

আর্থিক সঙ্কট

লকডাউনের জেরে স্পেন, ইংল্যান্ড, জার্মানি এবং ইতালিতে ক্লাব ফুটবল চালু হলেও, সেখান থেকে যা আয় হচ্ছে, তাতে নিচু তলার কর্মীদের পেট ভারানোর জন্য যথেষ্ট নয়। তাই বিশ্ব ফুটবলের সঙ্গে যুক্ত অথচ পরিস্থিতির কর্মহীন হয়ে পড়া মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিল ফিফা।

ফিফার অনুদান

ফিফার অনুদান

তিন স্তরের কোভিড-১৯ রিলিফ ফান্ড গঠনের অনুমতি দিয়েছে ফিফা কাউন্সিল। অর্থের অঙ্ক ১.৫ বিলিয়ন বা ১১ হাজার কোটির বেশি। সুনির্দিষ্ট নিয়মের মাধ্যমে এই অনুদান দিতে চলেছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

অনুদান সংক্রান্ত নিয়ম

অনুদান সংক্রান্ত নিয়ম

প্রতি সদস্য দেশকে অনুদান ১ মিলিয়ন ডলার বা সাড়ে সাত কোটি টাকা দেবে ফিফা। মহিলা ফুটবলের জন্য ধার্য করা হয়েছে পাঁচ লক্ষ ডলার। সদস্য দেশগুলিকে বিনা সুদে ন্যূনতম পাঁচ লক্ষ ডলার ঋণ দিতেও রাজি হয়েছে বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা। ফিফার উদ্যোগকে স্বাগত জানাচ্ছে ফুটবল বিশ্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+