ফিফার বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে মেসি-নেইমার-এমবাপে, নজিরবিহীন ভাবে তালিকায় নেই রোনাল্ডো

ফিফার বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে মেসি-নেইমার-এমবাপে, নজিরবিহীন ভাবে তালিকায় নেই রোনাল্ডো

আলাদা আলাদা আটটি বিভাগের জন্য দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড ২০২২-এর মনোনয়ন সামনে আনল ফিফা। আরও একবার সেরা ফুটবলারের লড়াইয়ে সামনা সামনি দ্বৈরথে লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপে।

যে আটটি বিভাগের মনোনয়ন প্রকাশ করেছে ফিফা:

যে আটটি বিভাগের মনোনয়ন প্রকাশ করেছে ফিফা:

যেই আটটি বিভাগের জন্য মনোনয়নের তালিকা সামনে এনেছে ফিফা সেই আটটি বিভাগ হল পুরুষদের বিভাগে সেরা ফুটবলার, মহিলা বিভাগে সেরা ফুটবলার, সেরা পুরুষদের কোচ, সেরা মহিলাদের কোচ, সেরা মহিলা গোলরক্ষক, সেরা পুরুষদের গোলরক্ষক, পুসকাস অ্যাওয়ার্ড এবং দ্য বেস্ট ফ্যান অ্যাওয়ার্ড।

পুরুষদের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে মেসি-এমবাপে:

পুরুষদের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে মেসি-এমবাপে:

আর্জন্টাইন মহানক্ষত্রের সঙ্গে পুরুষদের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে মনোনয়ন পেয়েছেন বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী কিলিয়ান এমবাপে। যদিও পারফরম্যান্স এবং বিশ্বকাপে সাফল্যের কারণে এগিয়ে রয়েছেন মেসি। মেসি এবং এমবাপে ছাড়া মনোনয়ন পেয়েছেন করমি বেঞ্জিমা, কেভিড ডি ব্রুইন, জুডে বেলিংহাম, এরলিং হালান্ড, রবার্ট লেওয়ানডস্কি, সাদিও মানে, নেইমার, লুকা মদ্রিচের মতো তারকা। উল্লেখ্যযোগ্য ভাবে, এই মনোনয়নের তালিকায় নাম নেই পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।

সেরা কোচের দৌড়ে লিওনেল স্কালোনি এবং দিদিয়ের দেশচ্যাম্পস:

সেরা কোচের দৌড়ে লিওনেল স্কালোনি এবং দিদিয়ের দেশচ্যাম্পস:

সেরা কোচ হওয়ার দৌড়ে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো লিওনেল স্কালোনির সঙ্গে রয়েছেন ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী কোচ দিদিয়ের দেশচ্যাম্পস। এ ছাড়াও এই তালিকায় রয়েছেন পেপ গুয়ার্দিওলার, মরক্কোকে বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়া ওয়ালিদ রিগ্রাগুই এবং কার্লো আনসেলোত্তি।

পুসকাস অ্যাওয়ার্জের মনোনয়ন পেয়েছেন মারিও বালোতেলি-কিলিয়ান এমবাপে:

পুসকাস অ্যাওয়ার্জের মনোনয়ন পেয়েছেন মারিও বালোতেলি-কিলিয়ান এমবাপে:

পুসকাস অ্যায়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন ইতালির তারকা মারিও বালোতেলি। এই বিভাগের জন্য মনোনয়ন পেয়েছেন কিলিয়ান এমবাপেও। এ ছাড়াও রয়েছেন, দিমিত্রি পায়েত, রিচারলিসন, থিয়ো হার্নান্ডেজের মতো তারকারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+