সুপার লিগ : দুই নৌকায় পা না দেওয়ার পরামর্শ ফিফার, শেষ বারের মতো সতর্কবার্তা উয়েফার

সুপার লিগ : দুই নৌকায় পা না দেওয়ার পরামর্শ ফিফার, শেষ বারের মতো সতর্কবার্তা উয়েফার

ইউরোপীয় সুপার লিগ নিয়ে আরও একবার নিজেদের কড়া অবস্থান জানান দিল ফিফা এবং উয়েফা। যে বা যারা বিপথে যাবে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুমকিও দিয়েছে দুই ফুটবল সংস্থা। যদিও তাতে সুপার লিগ খেলবে বলে মন স্থির করা ইউরোপীয় ক্লাবের ভাবনায় কোনও পরিবর্তন এসেছে বলে মনে হয় না। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কী বলছে ফিফা

কী বলছে ফিফা

ইউরোপীয়ান সুপার লিগমুখী ক্লাবগুলিকে কড়া বার্তা শুনিয়েছে ফিফা। সংস্থার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর কথায়, থাকতে হলে সম্পূর্ণ ভাবে থাকতে হবে, না হলে নয়। দুই নৌকায় পা দিয়ে টিকে থাকার কোনও মানে হয় না বলে মনে করেন ফিফা প্রধান। তিনি বিশ্বাস করেন, ইএসএল বিশ্বের ফুটবল সংস্কৃতিকে নষ্ট করবে। ফুটবল প্রেমী এবং ফুটবলারদের মধ্যে এর বিরূপ ফলাফল সুদূরপ্রসারী হবে বলেও মনে করেন ইনফান্তিনো।

শেষবারের মতো সাবধান করল উয়েফা

শেষবারের মতো সাবধান করল উয়েফা

ইউরোপীয় সুপার লিগে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলা ছয় বড় প্রিমিয়ার লিগ ক্লাবকে শেষ বারের জন্য সাবধান করেছেন উয়েফা। সংস্থার প্রেসিডেন্ট আলেকজান্দের কেফেরিনের কথায়, লোভের কারণে বড় ভুল করতে চলেছে বিশ্ব কাঁপানো ক্লাবগুলি। এই ভুলের মাশুল গুনতে হবে বলে হুমকি দিয়েছেন উয়েফা প্রেসিডেন্ট।

ইউরোপিয়ান সুপার লিগ

ইউরোপিয়ান সুপার লিগ

উয়েফা এবং ফিফাকে কার্যত শুরু করে ইউরোপে চ্যাম্পিয়ন্স লিগের সমান্তরাল ফুটবল টুর্নামেন্ট শুরু হতে চলেছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে শুরু হতে চলা ইউরোপিয়ান সুপার লিগ বা ইএসএলে অংশ নিতে চলেছে ইংল্যান্ডের আর্সেলোনা, চেলসি, লিভারপুল, ম্যাঞ্চেস্টার সিটি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার। স্প্যানিশ লিগ থেকে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও আটলোটিকো মাদ্রিদ এই লিগে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতালিয় লিগ থেকে এই টুর্নামেন্টে অংশ নেবে জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলান। সবমিলিয়ে আপাতত ১২ ক্লাব নিয়ে শুরু হতে চলেছে ইসিএল। যেখানে আরও তিনটি ইউরোপীয় ক্লাবের যোগদানের সম্ভাবনা রয়েছে। পুরুষ-নারী উভয় স্তরেই এই লিগের আসর বসবে বলে জানানো হয়েছে।

কবে থেকে শুরু ইএসএল

কবে থেকে শুরু ইএসএল

এখনও পর্যন্ত যা খবর, আগামী অগাস্ট থেকে ইউরোপিয়ান সুপার লিগ শুরু করার কথা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে টুর্নামেন্টের ম্যাচগুলি হওয়ার কথা রয়েছে। লিগ ২০ দলের করার চেষ্টা চালানো হচ্ছে বলে খবর। ১৫টি ক্লাব ইএসএলের প্রতিষ্ঠিত সদস্য হতে পারে। যেখানে এক একটি বিভাগে দশটি করে দল হোম এবং অ্যাওয়ে ফর্ম্যাটে ফুটবল খেলবে। চ্যাম্পিয়ন্স লিগের মতোই নক আউট পর্ব শেষে কোনও এক নিরপেক্ষ মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

কেন এই উদ্যোগ

কেন এই উদ্যোগ

ইউরোপের বড় ফুটবল ক্লাবগুলি এক বছর আগে থেকেই এর উদ্যোগ নেওয়া শুরু করেছে বলে জানানো হয়েছে। অতিমারী পরিস্থিতিতে ফাঁকা মাঠে লিগের ম্যাচগুলি আয়োজন করে ক্লাবগুলি যে আর্থিক ক্ষতির মধ্যে পড়েছে, তা পূরণ করার জন্যই চ্যাম্পিয়ন্স লিগের সমান্তরাল ফুটবল টুর্নামেন্টের আসর বসানোর ভাবনা বলে মনে করা হচ্ছে। দাবি করা হয়েছে যে চ্যাম্পিয়ন্স লিগের থেকে অনেক বেশি অর্থ উপার্জন করবে ইএসএল। তাতে ফুটবলাররাও উপকৃত হবে বলে দাবি করা হয়েছে। তার আগে ফুটবলের পরিকাঠামো উন্নয়ন এবং অতিমারী পরিস্থিতির সঙ্গে লড়াইয়ের স্বার্থে ইউরোপের ক্লাবগুলি সম্মিলিতভাবে ৩.৫ বিলিয়ন ইউরো খরচ করার কথা জানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+