FIFA World Cup 2022: কোভিডের প্রভাব, কাতার বিশ্বকাপের নিয়মে বড় পরিবর্তন আনল ফিফা

FIFA World Cup 2022: কোভিডের প্রভাব, কাতার বিশ্বকাপের নিয়মে বড় পরিবর্তন আনল ফিফা

কোভিডের প্রকোপ কমলেও পৃথিবীর সমস্ত কিছু আর আগের মতো নেই। কোভিড পূর্ববর্তী এবং পরবর্তী সময়ের মধ্যে পার্থক্যটা খালি চোখেই বোঝা যায়। বিভিন্ন বিষয়ের মতোই ফুটবলেও নিয়মেও এসেছে পরিবর্তন।

FIFA World Cup 2022: কোভিডের প্রভাব, কাতার বিশ্বকাপের নিয়মে বড় পরিবর্তন আনল ফিফা

কোভিডের কারণে তিন জনের পরিবর্তে পাঁচ জন ফুটবলার একটি ম্যাচের মধ্যে পরিবর্তন করার সুযোগ পায় দলগুলি। তবে, কোভিড পরবর্তী বিশ্বকাপের আগে দলগুলিকে স্বস্তি দিয়ে নতুন নিয়ম নিয়ে এল ফিফা। ২৩-সদস্যের পরিবর্তে দলগুলি ২৬-সদস্যের দল ঘোষণা করতে পারবে কাতারে হতে চলে ফিফা বিশ্বকাপ ২০২২ এর জন্য, জানিয়ে দিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।

ফিফা বিশ্বকাপের আগে এই নিয়মের ফলে কোভিডের চোখ রাঙানির মধ্যে উপকৃত হবে দলগুলি। কোচেদের যেমন সুবিধা হবে দল গঠনে তেমনই ফুটবলাররাও বাড়তি রিল্যাক্সড হয়ে বিশ্ব ফুটবলে সেরা প্রতিযোগীতায় নামতে পারবে।

ফিফা আসন্ন কাতার বিশ্বকাপের জন্য প্রতিটি আয়োজককারী দেশকে ২৬ সদস্যের দল ঘোষণার যে ছাড়পত্র দিয়েছে তা একেবারে নতুন নয়। গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সময়ে উয়েফা ২৬ সদস্যের স্কোয়াডকে অনুমতি দিয়েছিল।

ফিফা মনে করে এই কোভিডের সময়ে যেই ৩২ দল বিশ্বের অন্যতম সেরা ইভেন্টে অংশ নিতে চলেছে তাদের পক্ষে কাজটা অনেকটা সহজ হয়ে যাবে যদি ২৬ জনের স্কোয়াড হয়। টুর্নামেন্টের মধ্যে ফুটবলাররা কোভিড আক্রান্ত হলে দল গঠনের ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে না সেই দেশ বা সেই দলের কোচকে। নতুন এই নিয়মের ফলে মোট ৯৬ জন অতিরিক্ত ফুটবলার ৩২ দলের হয়ে আসতে চলেছে কাতারে। ২১ নভেম্বর থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ ২০২২। প্রায় একমাস ধরে চলা এই প্রতিযোগীতা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

উল্লেখ্যযোগ্য বিষয় হল ম্যা ডে-তে এই ২৬ জন ফুটবলারকেই রাখতে পারবেন কোচেরা। ১১ জন প্রথম একাদশে এবং ১৫ জন বসতে পারবেন রিজার্ভে। যেখান থেকে ব্যবহার করা যাবে পাঁচ জনকে। দলের সঙ্গে ম্যাচ ডে-তে এক জন ডাক্তারকেও থাকতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+