মর্গ্যান জামানায় ইস্টবেঙ্গলের হয়ে ফুল ফোটানো মিডফিল্ডার ফিরল কলকাতায়

ইস্টবেঙ্গলের প্রাক্তন মিডফিল্ডারকে সই করাল ইস্টবেঙ্গল। এফসিআইয়ের অন্যতম বড় সই এটা।

৩ অগস্ট থেকে শুরু হচ্ছে কলকাতা লিগ। ইতিমধ্যেই ঘর গোছানোর পালা শেষ করে ফেলেছে বড় দলগুলি। ছোট দলগুলিও দল গঠনও শেষ লগ্নে। এই পরিস্থিতিতেই লিগ শুরু হওয়ার দু'দিন আগে নয়া চমক দিল এফসিআই।

মর্গ্যান জামানায় ইস্টবেঙ্গলের হয়ে ফুল ফোটানো মিডফিল্ডার ফিরল কলকাতায়

ইস্টবেঙ্গলের প্রাক্তন মিডফিল্ডার সুবোধ কুমারকে কলকাতা লিগের জন্য সই করাল এফসিআই। ট্রেভার জেমস মর্গ্যানের কোচিংয়ে সুবোধ ছিলেন লাল-হলুদ মাঝমাঠের অন্যতম বড় সম্পদ। ট্রেভারের পছন্দের ফুটবলার ছিলেন তিনি। মেহতাব হোসেনের পরবর্তী হিসেবে সুবোধই প্রথম পছন্দ ছিল লাল-হলুদ কোচের। এমনকী বহু ম্যাচে সুবোধকে প্রথম একাদশে খেলানোর জন্য মেহতাবকেও বেঞ্চে বসিয়ে রেখেছিলেন মর্গ্যান।

মাঝ মাঠকে শুধু সচল রাখাই নয়, ইস্টবেঙ্গলের হয়ে একাধিক স্মরণীয় গোলও করেছিলেন তিনি। এফসিআইয়ের হয়ে খেলতে আজই শহরে চলে এসেছেন সুবোধ।

পুরনো শহরে ফিরতে পেরে খুশি এই মিডফিল্ডার। তিনি বলেন, 'আরও একবার কলকাতায় ফিরতে পেরে ভাল লাগছে। নিজেকে প্রমাণ করার তাগিদ নিয়ে কলকাতায় এসেছি। পুরনো ক্লাবের প্রতিটান থাকলেও ইস্টবেঙ্গলের বিপক্ষে একজন পেশাদার ফুটবলার হিসেবেই খেলব। আশা করি দলের হয়ে নিজের সেরাটা উজাড় করে দিতে পারব।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+