আইএসএল শুরু আগেই বড় চমক দিল পুনে

আইএসএলে আসন্ন মরসুমে নতুন ফ্রাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যাবে ইয়ান হিউমকে। ২০১৮-১৯ মরসুমের আইএসএলে এফসি পুনে সিটির হয়ে মাঠে নামবেন হিউম। কেরল এবং এটিকের জার্সিতে মোট ২৮টি গোল করেছেন হিউম।

আইএসএলে আসন্ন মরসুমে নতুন ফ্রাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যাবে ইয়ান হিউমকে। ২০১৮-১৯ মরসুমের আইএসএলে এফসি পুনে সিটির হয়ে মাঠে নামবেন হিউম।

আইএসএল শুরু আগেই বড় চমক দিল পুনে

আইএসএলের ইতিহাসে অন্যতম সফল খেলোয়াড় তিনি। হিউমের মতো ভার্সেটাইল এবং কম্পোসড ফুটবলার খুব কমই এসেছে ভারতে। তাঁর ক্লিনিকাল ফিনিশ বরাবর প্রশংসা আদায় করে নিয়েছে।

উদ্বোধনী আইএসএলে টুর্নামেন্টের সেরাও নির্বাচিত হয়েছিলেন ইয়ান হিউম। কানাডার এই স্ট্রাইকারের অনবদ্য পারফরম্যান্সের কারণেই ২০১৪-এ প্রথম আইএসএলে ফাইনাল পর্যন্ত পৌঁছে ছিল কেরল ব্লাস্টার্স। এটিকে-এর জার্সিতে ২০১৬ সালে আইএসএল জেতেন ইয়ান হিউম।

কেরল এবং এটিকের জার্সিতে মোট ২৮টি গোল করেছেন হিউম। নিজের আইএসএল কেরিয়ারে মোট ৫৯টি ম্যাচ খেলেছেন হিউম।

Hero @IndSuperLeague 's highest goalscorer makes his way to Pune 💪

Welcome to FC Pune City @Humey_7 #BleedOrange #RakhtKesari pic.twitter.com/1d3dkl2TsB
— FC Pune City (@FCPuneCity) August 2, 2018

গত ফেব্রুয়ারিতে হাঁটুর চোটের কারণে আইএসএল থেকে ছিটকে গিয়েছিলেন হিউম। হাঁটুর অস্ত্রপোচার সফল হওয়ার পর বেশ কিছু দিন রিহ্যাবে কাটিয়েছেন এই তারকা স্ট্রাইকার। ফেল একবার চোট সারিয়ে ফিরে নিজের জাত চেনাতে তৈরি ইয়ান হিউম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+