চোটের কারনে এফসি পুণে সিটি দল থেকে বাদ পড়লেন গুডজনসেন ও আন্দ্রে বিকি

পুণে, ২৬ সেপ্টেম্বর : ইন্ডিয়ান সুপার লিগ (ISL)শুরু হতে আর মাত্র কয়েকটাদিন বাকি। এর মধ্যে চোটের কারনে এফসি পুণে সিটি দল থেকে বাদ পড়লেন ইয়েদুর গুডজনসেন এবং আন্দ্রে বিকি। এই দুই খেলোয়ারের এবারের সিজনে খেলতে না পারাটা দলের কাছে বিরাট ধাক্কা।

অক্টোবরের ৩ তারিখে এফসি পুণে সিটি, মুম্বই সিটি এফসির বিরুদ্ধে মাঠে নামবে। এই দুই তারকা খেলোয়ার ছাড়া দল কি ভাল ফল করতে পারবে তা নিয়ে চিন্তায় রয়েছে পুণে দলের কর্মকর্তারা।

চোটর কারনে এফসি পুণে সিটি দল থেকে বাদ পড়লেন গুডজনসেন ও আন্দ্রে বিকি

মুম্বই সিটি এফসি দলের সিইও গৌরব মোদয়েল জানান, "এই দুই খেলোয়ারের চলে যাওয়ায় দলের জন্য বিরাট ক্ষতির। দুজনই খুব ভাল খেলোয়ার। বাকি খেলোয়াররাও দলে তাদের অনুপস্থিতি অনুভব করবেন।"

আকস্মাৎ চোটের কারনে আইএসএল মহারণ শুরু হওয়ার আগে দেশে ফিরে যেতে হচ্ছে দুই খেলোয়ারকে । এতে এই দুই খেলোয়ারও খুশি নন। কিন্তু বাস্তবকে মেনে নিয়েই চোটের জন্য পুনে সিটি এফসি দলে এবার খেলতে দেখা যাবে না গুডজনসেন ও আন্দ্রে বিকিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+