খেলছেন না ফেরান, আইএসএলে জামশেদপুরের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জের মুখে এফসি গোয়া
আইএসএলে এফসি গোয়া বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে জামশেদপুরের বিরুদ্ধে।
আইএসএলে এফসি গোয়া বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে জামশেদপুরের বিরুদ্ধে। গত বছরে গোয়া অনেক ভালো খেলেছিল জামশেদপুরের বিরুদ্ধে। জায়গা করে নিয়েছিল প্লে অফে। তবে এবার কোচ সের্গিও লোবেরা দল নিয়ে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি।

লোবেরা পজেশন ভিত্তিক ফুটবল খেলতে পছন্দ করেন। গত বছর থেকে ফ্রন্টফুটে ফুটবল খেলছে গোয়া। যার ফলও পেয়েছে হাতেনাতে। অনেক বেশি অ্যাটাকিং ফুটবল খেলেছে দল।
এদিকে লাল কার্ড দেখা ফেরানের জায়গায় কাউকে খেলানোও মুখের কথা নয়। পরিবর্ত খুঁজে পাওয়া বেশ মুশকিলের কাজ। ফেরানে দলের সঙ্গে জামশেদপুরে আসেননি। কারণ তিনি আগের ম্যাচে লাল কার্ড দেখায় খেলছেন না। পুনের সিটির সঙ্গে সেই ম্যাচে দল ৪-২ গোলে জিতেছে। নিজে ফেরানে ২টি গোল করেছেন।
গোয়ার হয়ে তিনি সর্বোচ্চ গোলদাতা। ২৪টি গোল করেছেন। তাঁর অনুপস্থিতি অবশ্যই চোখে পড়বে। যদিও কোচ বলছেন, এটা দলগত খেলা। একজনের অনুপস্থিতি নিয়ে বেশি ভাবা উচিত নয়। ফেরানের মতো স্কোরার আমাদের দলে খেলছে তা অনেক বড় প্রাপ্তি। তবে রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়রা এই সুযোগে নিজেদের প্রমাণের সুযোগ পাবে।
গত বছরে ১৮টি ম্যাচে ৪২টি গোল করেছিল গোয়া। তবে প্লে অফে চেন্নাইয়ান এফসি-র কাছে হেরে বিদায় নেয়। এবারও দারুণ শুরু করেছে আইএসএল। তবে শেষ অবধি কোথায় গিয়ে লিগ শেষ করে এখন সেটাই দেখার। তবে এখনও আত্মবিশ্বাসের চূড়ায় রয়েছে গোয়া। ফেরানে না খেললে তার কতটা প্রভাব পড়ে তা সময়ই বলবে।












Click it and Unblock the Notifications