আইএসএলে কেরালা ব্লাস্টার্সের জয় কাড়ল এফসি গোয়া, প্রথমার্ধেই গোলের বন্যা

আইএসএলে নতুন বছরের প্রথম খেলায় দুই গোলে এগিয়ে গিয়েও এফসি গোয়ার বিরুদ্ধে জয় হাসিল করতে পারল না কেরালা ব্লাস্টার্স এফসি। ভাস্কোর তিলক ময়দানে আজকের ডাবল হেডারের প্রথম ম্যাচটি ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। তবে তিন পয়েন্ট না পেলেও চলতি আইএসএলে কেরালা ব্লাস্টার্সের অপরাজেয় থাকা ম্যাচের সংখ্যা বেড়ে হলো ৮।

আইএসএলে কেরালা ব্লাস্টার্সের জয় কাড়ল এফসি গোয়া

প্রথমার্ধেই হলো চারটি গোল। ১০ মিনিটে জিকসন সিং ও ২০ মিনিটে আদ্রিয়ান লুনার গোলে এগিয়ে যায় কেরালা ব্লাস্টার্স এফসি। ২৪ মিনিটে জর্জ অর্টিজের গোলে ব্যবধান কমাতে সক্ষম হয় এফসি গোয়া। ৩৮ মিনিটে এডু বেদিয়া সমতা ফেরান। বিরতিতে খেলার ফল ছিল ২-২। দ্বিতীয়ার্ধে দুই দলের কাছেই গোল করার সুযোগ এসেছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি।

ম্যাচের প্রথম থেকে আধিপত্য নিয়ে খেলা শুরু করে কেরালা ব্লাস্টার্স এফসি। তবে দুই গোল হজম করার পরেও দমে যায়নি এফসি গোয়া। অর্টিজের গোলের পর সমতা ফেরানোর জন্য আরও ছন্দবদ্ধ ফুটবল খেলতে থাকে তারা। এই সময় ম্যাচের রাশ চলে যায় গোয়ার হাতেই। যার ফল এডু বেদিয়ার দর্শনীয় গোল। দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলায় প্রথম থেকেই প্রাণ ছিল এই ম্যাচে। তবে প্রথমার্ধে কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে কেরালা ব্লাস্টার্স। দ্বিতীয়ার্ধে দুই দল গোল করতে পারেনি দুই অর্ধেই রক্ষণ মজবুত থাকায়। খুব বেশি সুযোগও তৈরি করতে পারেনি। যদিও দ্বিতীয়ার্ধে কেরালার চেয়ে গোয়াই তুলনামূলক ভালো ফুটবল উপহার দেয়। ৮৭ মিনিটে ফ্রি কিক থেকে গোল পেতে পারত এফসি গোয়া। কিন্তু বেদিয়ার শট গিয়ে লাগে ক্রসবারে।

ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন জর্জ অর্টিজ। এদিনের ম্যাচের পর ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিনে রইল কেরালা ব্লাস্টার্স এফসি। এটিকে মোহনবাগানের পয়েন্ট ৮ ম্যাচে ১৪। তবে গোলপার্থক্যে কেরালা এগিয়ে রয়েছে। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে এফসি গোয়া। চলতি আইএসএলের উদ্বোধনী ম্যাচে এটিকে মোহনবাগানের কাছে হারের পর থেকে টানা ৮টি ম্যাচে অপরাজেয় কেরালা ব্লাস্টার্স এফসি। তার মধ্যে তিনটিতে জয়, ড্র ৫টিতে। ৯ জানুয়ারি হায়দরাবাদ এফসির বিরুদ্ধে পরবর্তী ম্যাচ কেরালা ব্লাস্টার্স এফসি-র। তার আগের দিন চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে মাঠে নামবে এফসি গোয়া। ৯টি ম্যাচের মধ্যে তারা জিতেছে ২টিতে, হার তিনটিতে, ড্র হয়েছে চারটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+