আইএসএল-এ মুম্বইকে ৪-২ গোলে হারাল গোয়া, আজ কেরল বনাম ওড়িশা

আইএসএল-এ মুম্বইকে ৪-২ গোলে হারাল গোয়া, আজ কেরল বনাম ওড়িশা

অ্যাওয়ে ম্যাচে মুম্বই সিটি এফসি-কে ৪-২ গোলে হারিয়ে আইএসএল তালিকার শীর্ষে উঠে এল এফসি গোয়া। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই দেখে মুগ্ধ হয়েছেন ফুটবল প্রেমীরা। রীতিমতো জমে ওঠা আইএসএলের আজকের ম্যাচে কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে ওড়িশা এফসি।

আইএসএল-এ মুম্বইকে ৪-২ গোলে হারাল গোয়া, আজ কেরল বনাম ওড়িশা

বৃহস্পতিবার ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামে মুম্বই সিটি এফসি। কিন্তু প্রথমার্ধেই খেই হারিয়ে ফেলে রনবীর কাপুরের দল। ম্যাচের ২৭ ও ৪৫ মিনিটে গোল গিয়ে এফসি গোয়াকে এগিয়ে দেন যথাক্রমে বিদেশি লেনি রডরিগেজ ও ফেরান কোরোমিনাস। ২-০ ব্যবধানে শেষ হয় ম্যাচের প্রথমার্ধে।

ম্যাচে ফিরতে মরিয়া মুম্বই সিটি এফসি দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায়। ম্যাচের ৪৯ ও ৫৫ মিনিটে গোল দিয়ে মুম্বই-কে সমতায় ফেরান যথাক্রমে সার্থক গোলুই ও সৌভিক চক্রবর্তী। কিন্ত এরপর ফের খেলায় প্রভাব বিস্তার করে গোয়া। ৫৯ মিনিটে গোয়ার তিন নম্বর গোলটি করেন হুগো বৌমোস। ৮৯ মিনিটে গোল দিয়ে গোয়ার জয় নিশ্চিত করেন কার্লোস পেনা।

এই জয়ের ফলে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষ স্থানে রয়েছে এফসি গোয়া। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে মুম্বই সিটি এফসি। আজ সন্ধ্য়ায় লিগ তালিকার ছয় নম্বরে থাকা ওড়িশা এফসি-র বিরুদ্ধে ঘরের মাঠে মুখোমুখি হবে অষ্টম কেরল ব্লাস্টার্স। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন ফুটবল প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+