আইএসএলে মুম্বইকে ৫-২ গোলে হারিয়ে ফের লিগ তালিকার শীর্ষে গোয়া
আইএসএলে মুম্বইকে ৫-২ গোলে হারিয়ে ফের লিগ তালিকার শীর্ষে গোয়া
প্লে-অফে যোগ্যতা অর্জন করেছিল আগে। আইএসএলের গুরুত্বপূর্ণ ম্য়াচে মুম্বই সিটি এফসি-কে ৫-২ গোলে হারিয়ে ফের লিগ তালিকার শীর্ষে পৌঁছে গেল এফসি গোয়া। ১৭ ম্যাচ খেলে জয়ী দলের পয়েন্ট ৩৬। সম পরিমাণ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানেই রয়ে গেল মুম্বই সিটি এফসি। টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছতে অবশিষ্ট এক ম্য়াচ জিততেই হবে রনবীর কাপুরের দলকে।
গোয়ার ফতোরদা স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচে প্রাধান্য বিস্তার করে হোম টিম। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন জ্যাকিচাঁদ সিং-রা। যদিও খেলার স্রোতের বিপরীতে গিয়ে ম্যাচে প্রথম গোল দেয় মুম্বই সিটি এফসি। ১৮ মিনিটে দলের মার্কি রাউলিন বোরজেসের বুট থেকে আসে প্রথম সাফল্য। দুই মিনিট পর গোয়ার হয়ে গোল শোধ দেন বিদেশি ফেরান কোরোমিনাস। ৩৭ ও ৩৯ মিনিটে গোয়ার হয়ে গোল করেন যথাক্রমে হুগো বৌমাস ও জ্যাকিচাঁদ সিং। প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থাকে হোম টিম।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় মুম্বই সিটি এফসি। ৫৭ মিনিটে একটি গোলও শোধ দেয় রনবীর কাপুরের দল। গোল দেন বিপিন সিং। ৮০ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল দিয়ে গোয়াকেও জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন ফেরান কোরোমিনাস। ৮৬ মিনিটে মুম্বই-র ডিফেন্ডার মহম্মদ রফিকের আত্মঘাতী গোলে ম্যাচে এফসি গোয়ার জয় নিশ্চিত হয়।
The Fatorda, @FCGoaOfficial and @MumbaiCityFC; a recipe for goal fests 👌
Here are all the goals from #FCGMCFC 📺#HeroISL #LetsFootball pic.twitter.com/JuKt3WpNPi
— Indian Super League (@IndSuperLeague) February 12, 2020
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>আজ সন্ধ্যায় আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দরাবাদ এফসি-র মুখোমুখি হচ্ছে জামশেদপুর এফসি। ১৬ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় সর্বশেষ অর্থাৎ দশম স্থানে অবস্থান করছে হায়দরাবাদ। সমপরিমাণ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে লিগের সপ্তম স্থানে রয়েছে জামশেদপুর। ১৬ ম্যাচে ৩৩ পয়েন্টে অবস্থান করা এটিকে ইতিমধ্যেই টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছে গিয়েছে। সমপরিমাণ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে এটিকে-র পরের স্থানেই রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি।
Click it and Unblock the Notifications