আইএসএলে হায়দরাবাদ এফসি-কে হারিয়ে তিনে এফসি গোয়া
আইএসএলে হায়দরাবাদ এফসি-কে হারিয়ে তিনে এফসি গোয়া
আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দরাবাদ এফসি-কে হারিয়ে লিগ তালিকার তিন নম্বর স্থানে উঠে এলো এফসি গোয়া। ৭ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১২। সম পরিমাণ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সর্বশেষ অর্থাৎ দশ নম্বর স্থানে অবস্থান করছে হায়দরাবাদ।
ঘরের মাঠে জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই খেলায় খেই হারায় হায়দরাবাদ এফসি। তাদের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন এফসি গোয়ার ফুটবলাররা। সেই সময় গোলের বেশ কয়েকটি সহজ সুযোগও নষ্ট করে ডোউনগেল, ফার্নান্ডেজরা। ফলে গোলশূণ্য অবস্থাতেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পেতে মরিয়া হয়ে ওঠে গোয়া। আক্রমণে ঝাঁঝ বাড়ায় তারা। ঘরের মাঠে গোয়ার আক্রমণ সামাল দিতে নাজেহাল হয়ে যায় হায়দরাবাদ। মাঝে মাঝে কাউন্টার অ্যাটাকে উঠে এলেও হোম টিমের কোনও আক্রমণই সেভাবে দানা বাঁধেনি। এরই মধ্যে ম্যাচের ৬৮ মিনিটের মাথায় গোয়ার হয়ে গোল দেন মানভীর সিং। সেই গোলের ব্যবধান ম্যাচের শেষ পর্যন্ত রয়ে যায়।
ICYMI ‼@FCGoaOfficial managed to edge @HydFCOfficial to go 3⃣rd in the standings!
Relive #HFCFCG in 🖼 👇#HeroISL #LetsFootball #TrueLove https://t.co/zexxVFZeIU
— Indian Super League (@IndSuperLeague) December 9, 2019
Click it and Unblock the Notifications