আইএসএলের হাড্ডাহাড্ডি ম্যাচে চেন্নাইয়ান-কে হারিয়ে ফের শীর্ষে গোয়া
আইএসএলের হাড্ডাহাড্ডি ম্যাচে চেন্নাইয়ান-কে হারিয়ে ফের শীর্ষে গোয়া
আইএসএলের হাড্ডাহাড্ডি ম্যাচে চেন্নাইয়ান এফসি-কে ৪-৩ গোলে হারিয়ে ফের লিগ শীর্ষে পৌঁছে গেল এফসি গোয়া। ১০ ম্যাচে ২১ পয়েন্টে অবস্থান করছে তারা। অন্যদিকে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে রয়েছে চেন্নাইয়ান এফসি।
হোম গ্রাউন্ড জহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে সেভাবে কল্কে পায়নি চেন্নাইয়ান এফসি। উল্টে একের পর এক আক্রমণে হোম টিমের রক্ষণভাগকে চূর্ণ-বিচূর্ণ করেন এফসি গোয়ার ফুটবলাররা। ম্যাচের ২৬ মিনিটে অ্যাওয়ে দলের হয়ে তথা ম্যাচের প্রথম গোল আসে আহমেদ জোহুউহের বুট থেকে। ৪২ মিনিটে গোয়ার হয়ে গোলের ব্যবধান বাড়ান ব্রেন্ডন ফার্নান্ডেজ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে হুগো বোউমোসের গোলে খেলায় প্রধান্য কায়েম করে অ্যাওয়ে দল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই জ্বলে ওঠে চেন্নাই। গোয়ার গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন হোম টিমের ফুটবলাররা। ৫৭ মিনিটে আন্দ্রে সেম্বরির গোলে লড়াই-তে ফেরে চেন্নাইয়ান। ৫৯ মিনিটে হোম টিমের হয়ে দ্বিতীয় গোল দেন রাফায়েল। এর চার মিনিট পর খেলার গতির বিরুদ্ধে গিয়ে ফেরানের গোলে ম্যাচে গোয়ার জয় নিশ্চিত হয়। খেলার একদম শেষ মুহূর্তে রাফায়েল চেন্নাইয়ানের হয়ে আরও একটি গোল দিলেও, তা যথেষ্ট বলে মনে হয়নি। ম্যাচ শেষ হওয়ার ঠিক আগে মাথা গরম করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেন্নাই-র ডিফেন্ডার এডুইন সিডনি।
Goals, cards and drama; #CFCFCG had it all!
Check out the #ISLRecap to know how @ChennaiyinFC and @FCGoaOfficial battled it out at the Marina Arena!
Full highlights ➡ https://t.co/k5HzCIXmdb#HeroISL #LetsFootball pic.twitter.com/lPfmZRGWqG
— Indian Super League (@IndSuperLeague) December 26, 2019
Click it and Unblock the Notifications