আইএসএলে করোনা হানার মধ্যে গোয়া-নর্থইস্ট ড্র! এটিকে মোহনবাগানের ম্যাচ নিয়ে ফের সংশয়

আইএসএলে করোনা হানার জেরে হোটেলবন্দি পাঁচটি দল। কোনওরকমে অনুশীলন করে আজ নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ড্র করেছে এফসি গোয়া। তবে কাল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগানের ম্যাচ পিছিয়ে যেতে পারে। তবে আইএসএলে করোনা সংক্রমণের বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানানো হচ্ছে না আয়োজকদের তরফেও।

এটিকে মোহনবাগানের ম্যাচ নিয়ে ফের সংশয়

দলে করোনা সংক্রমণের পর থেকে ১২ দিন ধরে হোটেলবন্দি এফসি গোয়া। চার দিন অনুশীলন না করেও আগের ম্যাচে চেন্নাইয়িন এফসিকে হারিয়েছিল। এদিনের ম্যাচের দলে এদিন বেশ কয়েকটি পরিবর্তন করলেও ডেরেক পেরেরার দলের খেলা দেখে মনেই হয়নি করোনা-জর্জরিত অবস্থায় এই দলের অনুশীলন ব্যাহত হয়েছে। আজকের নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের আগে এফসি গোয়া হোটেলের কাছে সিরসাইমে সেসা এফএ মাঠে অনুশীলন করতে বাধ্য হয়েছে। একটি টিম বাসে আটজনের বেশি কাউকে মাঠ অবধি নিয়ে যাওয়া হয়নি। কোচ, সাপোর্ট স্টাফদের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। তারপরও এদিন অপরাজেয় রইল এফসি গোয়া।

এটিকে মোহনবাগানের ম্যাচ নিয়ে ফের সংশয়

এদিনের ম্যাচে প্রথম থেকেই দুই দল তিন পয়েন্টের জন্য ঝাঁপায়। ম্যাচের ২ মিনিটের মাথায় এরনান সান্তানার ফ্রি কিক থেকে বিশ্বমানের গোলে এগিয়ে গিয়েছিল নর্থইস্ট ইউনাইটেড। ৩৯ মিনিটে আলবার্তো নগুয়েরার কর্নারে মাথা ছুঁইয়ে অরক্ষিত অবস্থায় থাকা থেআইরান ক্যাব্রেরা গোল করে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে জর্জ অর্টিজ এফসি গোয়ার একাধিক গোলের সুযোগ তৈরি করলেও গোলকিপার মিরশাদ মিচুকে পরাস্ত করা যাচ্ছিল না। তবে ৭৯ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে এফসি গোয়ার গোল বাতিল হয়। প্রথমার্ধে নর্থইস্ট যতটা না সপ্রতিভ ছিল, দ্বিতীয়ার্ধে তার ধারেকাছে পৌঁছাতে পারেনি। অবশেষে ম্যাচ ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। এদিকে, খাসা কামারার পরিবর্ত হিসেবে মার্সেলিনহো পেরেরাকে দলে নেওয়ার কথা আজই ঘোষণা করেছে নর্থইস্ট। রাজস্থান ইউনাইটেড এফসি থেকে লোনে নেওয়া হয়েছে এটিকে মোহনবাগান-সহ একাধিক আইএসএল দলে খেলা এই ফুটবলারকে।

এরই মধ্যে অনিশ্চয়তা রয়েছে কালকের এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ নিয়ে। বাগান শিবিরে করোনা সংক্রমণের জেরে গত সপ্তাহে ওডিশা ম্যাচ স্থগিত করা হয়েছিল। জানা যাচ্ছে, এটিকে মোহনবাগানের পাঁচজন ফুটবলার করোনা আক্রান্ত। দল অনুশীলনও করতে পারেনি। ওডিশা এফসি শিবিরে করোনা সংক্রমণ ছড়ালেও তারা কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ খেলেছে। তবে ড্রেসিংরুম ব্যবহার করতে দেওয়া হয়নি ভাস্কোর তিলক ময়দানে। ফুটবলারদের পাশাপাশি দুই নন-কোচিং স্টাফও করোনার কবলে। এসসি ইস্টবেঙ্গলের হোটেলের জৈব সুরক্ষা বলয়ে থাকা একজনের করোনা রিপোর্ট পজিটিভ। বেঙ্গালুরু এফসি যে হোটেলে রয়েছে সেখানকার এক কর্মীর করোনা। ফলে দিন দুই ধরে বেঙ্গালুরুর অনুশীলনও বন্ধ। এই অবস্থায় কালকের ম্যাচ অনিশ্চিত।

আইএসএল কর্তৃপক্ষ অবশ্য জানাচ্ছে, কোনও দলের হয়ে মাঠে নামার জন্য ১৫ জন না থাকলেই সেই ম্যাচটি পিছিয়ে দেওয়ার চেষ্টা হবে। তা না করা গেলে প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা করা হবে ওই ম্যাচে। দুই দলই যদি নামতে না পারে তাহলে ম্যাচটি গোলশূন্য ড্র বলে ধরা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+