Champions League: গোলের বন্যা বায়ার্ন মিউনিখের, নজির গড়লেন হ্যারি কেন, ম্যাচ জুড়ে রেকর্ডের রমরমা

মরশুমের শুরু থেকেই দুরন্ত ছন্দে বায়ার্ন মিউনিখ। ৩ ম্যাচ খেলে প্রতিটিতে জিতে বুন্দেসলিগায় শীর্ষে রয়েছে জার্মান দলটি। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে দিনামো জাগরেবকে ৯-২ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এই ম্যাচে একাধিক রেকর্ড গড়ল বায়ার্ন মিউনিখ। সেইসঙ্গে নতুন মাইলস্টোন সৃষ্টি করলেন হ্যারি কেন।

হ্যারি কেন একাই করেন চার গোল। ওলিসে করেন দুই গোল। বাকি তিন গোলদাতা রাফায়েল গেররেইরো, লেরয় সানে ও লেয়ন গোরেটস্কা। খেলার শুরু থেকেই প্রতিপক্ষের উপর দাপট দেখিয়ে গোল আদায় করে বায়ার্ন। যা শেষ পর্যন্ত বজায় থাকে। ১১ গোলের ম্যাচ হল।

Harry Kane

১৬ মিনিটে প্রথম গোলের দেখা পায় বায়ার্ন। তবে প্রথম গোলটি এসেছে পেনাল্টি থেকে। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন কে‌ন। ৫৭ মিনিটে কেন ফের দ্বিতীয় গোল করেন। এরপর ম্যাচের ৭৩ এবং ৭৮ মিনিটে পেনাল্টি থেকে আরও দুই গোল করেন ইং‌ল্যান্ডের তারকা ফুটবলার।

২০২৩ সালের দলবদলে, টটেনহ্যাম হটস্পার থেকে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে ৫৩ গোল করলেন কেনন, চ্যাম্পিয়নস লিগেই করলেন ১২ গোল। চ্যাম্পিয়নস লিগে ইংল্যান্ড ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলে তিনি ছাড়িয়ে গেছেন ওয়েন রুনিকে।

ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রুনির ৩০ গোল করেছেন চ্যাম্পিয়ন্স লিগে। কেনের গোল সংখ্যা ৩৩।
চ্যাম্পিয়নস লিগের কোনও ম্যাচে ২য় সর্বোচ্চ গোল। এরআগে ২০০৩ সালে, ১১ গোল হয়েছিল মোনাকো ও দিপার্তিভো লা করুনার ম্যাচে। সেই ম্যাচে, ৮-৩ গোলে জিতে মোনাকো। গোল সংখ্যার তালিকায় সবার ওপরে আছে বরুসিয়া ডর্টমুন্ড ও লেগিয়া ওয়ারশর ম্যাচটি। ২০১৬ সালের ম্যাচটিতে, ১২ গোলের মধ্যে, ৮ গোল করেছিল ডর্টমুন্ড।

এই ম্যাচে একটিউ রেকর্ড গড়লেন টমাস মুলার। ম্যাচের ৬৮তম মিনিটে মাঠে নেমেই চ্যাম্পিয়ন্স লিগে বিরল এক কীর্তি গড়েন জার্মান এই ফুটবলার। চ্যাম্পিয়ন্স লিগে ১৫২তম মাচে মাঠে নামেন ৩৫ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার জাভিকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার এখন তিনি।

অন্য ম্যাচে লিভারপুল পিছিয়ে গিয়েও ৩-১ গোলে হারিয়েছে এসি মিলানকে। ম্যাচের ৩ মিনিটে এসি মিলানকে এগিয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ান পুলিসিচ। তবে ২৩ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান ইব্রাহিম কোনাটে। ৪১ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন ভার্জিল ফান ডাইক। এর পরে ৬৭ মিনিটে ৩-১ করেন ডমিনিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+