Sunil Chhetri: ফুটবল থেকে অবসরের পর রাজনীতি না কোচিং? সুনীলের ভবিষ্যৎ পরিকল্পনার আভাস দিলেন বাবা
ভারতীয় ফুটবলের সুনীল যুগের অবসান হচ্ছে। বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করার কথা জানিয়ে দেন ভারতীয় দলের অধিনায়ক। আগামী ৬ই জুন কলকাতায় কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচ জাতীয় দলের হয়ে খেলবেন সুনীল। তবে আগামী একটা বছর অন্তত ক্লাব ফুটবল খেলা চালিয়ে যাবেন।
শুক্রবারে সাংবাদিক সম্মেলনে সুনীল আভাস দিয়েছেন হয়ত খুব জোর এক বছর ঘরোয়া ফুটবল খেলবেন? তারপর পাকাপাকিভাবেই বুট জোড়া তুলে রাখবেন সুনীল ছেত্রী। এরপর কোন ভূমিকায় দেখা যাবে সুনীলকে? কোচিং করাবেন নাকি রাজনীতিতে আসবেন? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ফ্যামিলিম্যান সুনীল কেমন? ছেলের অজানা দিক গুলো নিয়েই ওয়ান ইন্ডিয়ার সঙ্গে কথা বললেন দেওয়া সুনীল ছেত্রী বাবা খর্গ ছেত্রী।

একই সঙ্গে খর্গ ছেত্রী বলেছেন, 'সুনীল আগামী এক বছর ও পুরোপুরি মন প্রাণ দিয়ে ক্লাব ফুটবলটা খেলতে পারবে এবং আগামী মরশুমে ব্যাঙ্গালুরু এফসিকেকে আইএসএল ট্রফি বা লিগ শিল্ড দেওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাবে। অনেকটা চাপমুক্ত হয়ে খেলতে পারবে।'
ফুটবলার বা ক্যাপ্টেন সুনীলকে সবাই মাঠে দেখে। কিন্তু বাড়ির মধ্যে ফ্যামিলি ম্যান সুনীল কেমন? এই প্রশ্নের উত্তরে ভারত অধিনায়কের বাবা জানিয়েছেন, 'সুনীল আমাদের পরিবারের গর্ব। ও সবসময়ই ফ্যামিলিম্যান এবং পরিবারকে প্রাধান্য দেয় শুধু ছেলে হিসেবে নয়, ভাই বা স্বামী হিসেবেও অত্যন্ত দায়িত্বশীল। পরিবারের মধ্যে সুনীলকে সবসময় সবকিছুতেই পাওয়া যায়। মাঠের মতোই পরিবারেও দায়িত্ব পালন করে সুনীল।'
দুই দশকের কাছাকাছি সময় ভারতীয় ফুটবলের সঙ্গে জড়িয়ে রয়েছেন সুনীল ছেত্রী। ছেলের অবসরের সিদ্ধান্তে তাই আবেগতাড়িত বাবাও। তিনি বলেন, 'এটা আমাদের কাছে খুবই গর্বের মুহূর্ত যে আমাদের সন্তান এতদিন ধরে ভারতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত রয়েছে। ও প্রথমে ২০০৩ সালে অনূর্ধ্ব ২৩ দলের সুযোগ পায়। এরপর ২০০৫ সালেআন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়।'
ছেলে সাফল্যের কারণ প্রসঙ্গে খর্গ ছেত্রী আরও বলেন, নিষ্ঠা পরিশ্রম, সততা এবং প্যাশন ওকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। সুনীল যেভাবে পরিশ্রম করেছে তা একটা দৃষ্টান্ত হয়েই থাকবে।












Click it and Unblock the Notifications