Lionel Messi: মেসি খেললেন না হংকংয়ে, বেকহ্য়ামকে বিদ্রুপ, টিকিটের দাম ফেরত চান দর্শকরা, কঠোর সরকার
Lionel Messi: রিয়াধে আল নাসেরের কাছে হাফ ডজন গোল হজম করেছিল ইন্টার মায়ামি। ক্লাব ফ্রেন্ডলি ম্য়াচটিতে দ্বিতীয়ার্ধে সামান্য সময়ের জন্য শেষের দিকে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি।
তবে সেই ম্যাচে চোটের কারণে খেলেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলে রোনাল্ডো-মেসি দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হতে হয় ফুটবলপ্রেমীদের। এবার হংকংয়ে গিয়ে লিওনেল মেসি মাঠেই নামলেন না।
ইন্টার মায়ামি হংকংয়ে প্রি-সিজন ফ্রেন্ডলি খেলল হংকং একাদশের বিরুদ্ধে। মেসি-ম্যাজিক দেখার আশায় অনেক দর টিকিট কেটে মাঠ ভরিয়েছিলেন ভক্তরা। কিন্তু কোথায় কী? মেসি এই ম্যাচে মাঠেই নামেননি। জানা যাচ্ছে, তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। সে কারণেই তাঁকে নামানোর ঝুঁকি নেওয়া হয়নি।
ইন্টার মায়ামি ৪-১ গোলে পরাস্ত করেছে হংকং একাদশকে। কিন্তু মেসিকে না দেখতে পেয়ে বেজায় খাপ্পা ফুটবলপ্রেমীরা। ম্যাচের শেষে যখন ডেভিড বেকহ্যাম বক্তব্য রাখতে যান তার আগে থেকেই রিফান্ড বলে চিৎকার করতে থাকেন দর্শকরা। অর্থাৎ টিকিটের টাকা ফেরতের দাবি জানান।
Soccer fans in Hong Kong booed Inter Miami co-owner David Beckham and chanted for a “refund” after Lionel Messi — who is dealing with a hamstring injury — and Luis Suárez didn’t play in a friendly match on Sunday. https://t.co/Vu72DI6kdR pic.twitter.com/gvGGmJoy7j
— ABC News (@ABC) February 4, 2024
এখানেই শেষ নয়। অনেকক্ষণ ধরেই বেকহ্যামকে বিদ্রুপের মুখে পড়তে হয়েছে। হংকং সরকারও বিষয়টিকে হাল্কাভাবে নিচ্ছে না। এই ম্যাচের আয়োজক ট্যাটলার এক্সফেস্ট হংকংয়ের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। ম্যাচটি আয়োজন করতে সরকারের তরফেও বেশ কিছু বন্দোবস্ত করা হয়েছিল।
হংকং সরকারের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ম্যাচটিকে এম মার্ট স্টেটাস দেওয়া হয়েছিল। আর্থিক অনুদানেরও বন্দোবস্ত করা হয়। খেলাটি সুষ্ঠুভাবে যাতে উপভোগ করতে পারেন ফুটবলপ্রেমীরা, সেজন্য স্টেডিয়ামের ব্যবস্থাপনা থেকে ক্রাউড ম্যানেজমেন্ট করা হয়। হংকংয়ের স্থানীয় মানুষজনের পাশাপাশি অনেক পর্যটকও হাজির হয়েছিলেন।
তবে ফুটবলপ্রেমীদের মতো সরকারও যে মেসির না খেলায় হতাশ, সে কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে। মেসি তো একে খেলেননি, তার উপর ভক্তদের উদ্দেশে কোনও বার্তাও দেননি না খেলার ব্যাপারে। ফলে যেভাবে আয়োজক ও ইন্টার মায়ামি পরিস্থিতি সামলেছে তা বাঞ্ছনীয় নয় বলেই মনে করছে সরকার। মেসি না খেলায় আয়োজকদের জন্য বরাদ্দ অর্থেও যে কাটছাঁট করবে কালচার, স্পোর্টস ও ট্যুরিজম ব্যুরো এবং মেজর স্পোর্টস ইভেন্টস কমিটি, তা জানানো হয়েছে বিবৃতিতে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে













Click it and Unblock the Notifications