সৃঞ্জয় অধ্যায় শেষ মোহনবাগানে, রাখা হল না তাঁর শেষ সুপারিশও

সৃঞ্জয় বসুর পদত্যাগ পত্র গ্রহণ করলেন মোহনবাগান সচিব অঞ্জন মিত্র।

গতকালই মোহবাগান রত্নের জন্য অশোক চ্যাটার্জী, প্রনব গঙ্গোপাধ্যায় এবং প্রসূন ব্যানার্জীর নাম সুপারিশ করেছিলেন সৃঞ্জয় বসু। তিনি মোহন সচিব অঞ্জন মিত্রকে জানিয়েছিলেন এই তিন জনের ক্লাবের প্রতি অবদান বিচার করে তাঁদের যেন মোহনবাগান রত্ন দিয়ে সম্মানিত করা হয়।

সৃঞ্জয় অধ্যায় শেষ মোহনবাগানে, রাখা হল না তাঁর শেষ সুপারিশও

কিন্তু ঢোপে টিকল না সৃঞ্জয়দের আর্জি। ২৯ জুলাই মোহনবাগান দিবসে মোহনবাগান রত্ন হিসেবে মনোনীত করা হল প্রদীপ চৌধুরীর নাম। শতাব্দী প্রাচীন ক্লাবের তরফ থেকে এই সম্মান পেয়ে আপ্লুত প্রদীপ চৌধুরী। তিনি বলেন, 'সারা জীবন মোহনবাগান ছাড়া দ্বিতীয় কিছু ভাবিনি। ক্লাবকে প্রাণ দিয়ে ভালবাসি। আমি অত্যন্ত খুশি এবং আপ্লুত, ক্লাব আমাকে মোহনবাগান রত্নের জন্য মনোনীত করায়।'

মোহনাবাগান রত্ন ছাড়াও, ক্রিকেটে জীবনকৃতি সম্মান পাচ্ছে অরুণ লাল এবং হকিতে গুরুবক্স সিং। এই দুই জনকে সম্মানিত করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল আগেই। মোহনবাগানের পক্ষ থেকে বিশেষ পুরস্কার পাচ্ছেন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নেওয়া বাংলার রহিম আলি।

এর পাশাপাশি সৃঞ্জয় বসুর পদত্যাগ গ্রহণ করলেন মোহন সচিব অঞ্জন মিত্র। গত মরসুমের শেষের দিকে একই সঙ্গে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসু। সেই সময় অর্থসচিবের পদত্যাগ গ্রহণ করা হলেও সৃঞ্জয় বসুর পদত্যাগ পত্র গ্রহণ করার বিষয়টা ঝুলে ছিল। অতীতে সচিব জানিয়েছিলেন মোহনবাগানে স্পনসররা 'ভগবান'। কিন্তু শেষ পর্যন্ত পদত্যাগ পত্র গ্রহণ করে নেওয়া হল সৃঞ্জয় বসুর। মোহনবাগানের নতুন সহ সভাপতি হলেন আইনজীবী উমাশঙ্কর রায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+