মহমেডানে কোচের পদ থেকে বরখাস্ত সুব্রত ভট্টাচার্য, নতুন টিডি দীপেন্দু বিশ্বাস
মরসুম শুরুর একমাস যেতে না যেতেই মহমেডানে কোচ পরিবর্তন! চলতি মরসুমের শুরুতে সুব্রত ভট্টাচার্যের হাতে কোচিংয়ের দায়িত্ব তুলে দিয়েছিল সাদা-কালো ব্রিগেড।
মরসুম শুরুর একমাস যেতে না যেতেই মহমেডানে কোচ পরিবর্তন! চলতি মরসুমের শুরুতে সুব্রত ভট্টাচার্যের হাতে কোচিংয়ের দায়িত্ব তুলে দিয়েছিল সাদা-কালো ব্রিগেড। তবে কোচ হিসেবে এই কদিনে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ সুব্রত। সেকারণেই মরসুমের শুরুতেই তাঁকে ছেঁটে ফেলল মহমেডান।

কলকাতা লিগ ও ডুরান্ড কাপের ম্যাচে খারাপ পারফর্ম্যান্সের জন্য সরতে হচ্ছে সুব্রতকে। মঙ্গলবার ক্লাবের কার্যকারী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত সুব্রত ভট্টাচার্যের কোচিংয়ে কলকাতা লিগে মহমেডান দুটি ম্যাচ খেলেছে। যার মধ্যে একটি ম্যাচেও জয়ের মুখ দেখতে পারেনি। ডুরান্ড কাপেও হতশ্রী পারফর্ম্যান্স।
ঐতিহ্যশালী এই টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে মাত্র এক ম্যাচে জয় তুলে নিতে পেরেছিল মহমেডান।ফলে ডুরান্ড কাপে মহমেডান শেষ চারে যেতে পারেনি। স্বভাবতই সুব্রত-র মতো বর্ষীয়ান প্রাক্তন ফুটবলার ও কোচের থেকে আশানুরূপ পারফর্ম্যান্স না পওয়ায় তাঁকে গোটা মরসুম ধরে রাখতে নারাজ কর্তারা।
সোমবার সাদার্ন সমিতির সঙ্গে মহমেডান ম্যাচ ড্র করায়, মঙ্গলবার কোচ নিয়ে ক্লাবে জরুরী বৈঠক ডাকা হয়। এরপরই ময়দানের অভিজ্ঞ সিনিয়র এই কোচকে ছাঁটাই করল সাদা কালো ব্রিগেড।
ক্লাব সূত্রে খবর, আপাতত দলের দায়িত্ব সামলাবেন অনূর্ধ্ব-১৯ দলের কোচ সাহিদ রমন।টেকনিকাল ডিরেক্টর হিসেবে দলকে তৈরি করবেন দীপেন্দু বিশ্বাস।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications