প্রিয়-র পর এবার ময়দানকে টা-টা লক্ষ্মণনের, প্রয়াত হলেন জাতীয় ফুটবল লিগের জনক
চলে গেলেন পি পি লক্ষ্মণন। ৮৩ বছর বয়সী এই ফুটবল ব্যাক্তিত্ব সোমবার কন্নুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এআইএফএফ-এর প্রাক্তন সচিব। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ফুটবল মহলে।
চলে গেলেন পি পি লক্ষ্মণন। ৮৩ বছর বয়সী এই ফুটবল ব্যাক্তিত্ব সোমবার কন্নুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রেখে গেলেন স্ত্রী এবং চার মেয়ে এবং এক ছেলেকে। ভারতীয় ফুটবল হারাল এক দক্ষ প্রশাসককে। মনে করা হয় তাঁর হাত ধরেই পেশাদারিত্ব প্রথম এসেছিল ভারতীয় ফুটবলে। তিনিই ভারতীয় ফুটবলকে অন্য স্তরে নিয়ে যাওয়ার স্বপ্ন প্রথম দেখিয়েছিলেন। তাঁর হাত ধরেই জাতীয় লিগের সূচনা হয়।

প্রথম ভারতীয় হিসেবে ফিফা অ্যাপিলস কমিটির মেম্বর হন লক্ষ্মণন। খেলার উন্নতিতে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে তাঁকে। ২০০৫ থেকে ২০১১ পর্যন্ত এই কমিটির সদস্য ছিলেন তিনি। ১৯৮৮ থেকে ১৯৯৬ পর্যন্ত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(এআইএফএফ) এর সচিব পদে দায়িত্ব সামলান পি পি এবং এআইএফএফ এর ট্রেজারার হিসেবে দায়িত্ব সামলান ১৯৮৪ থেকে ১৯৮৮ পর্যন্ত।
সেইসঙ্গে এআইএফএফ-এর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, এআইএফএফ এর জুনিয়ার টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির মেম্বার, এআইএফএফ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ বিভিন্ন দায়িত্ব সামলান। তিনিই প্রথম ভারতীয় যাঁকে এশিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে গোল্ডেন স্টার দিয়ে সম্মানিত করা হয়। এআইএফএফ এর পাশাপাশি রাজ্য ফুটবল সংস্থার দায়িত্বেও দেখা গিয়েছিল তাঁকে। কেরল ফুটবল অ্যাসোসিয়েশনেরও প্রেসিডেন্ট ছিলন তিনি। পি পি লক্ষ্মণনের মৃত্যুতে শোকের ছায়া ভারতীয় ফুটবল মহলে।












Click it and Unblock the Notifications