প্রতি ২০ বছর অন্তর নতুন কোনও দেশ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, জানুন মজার পরিসংখ্যান
ফিফা বিশ্বকাপে প্রতি ২০ বছরে এক অদ্ভূত ঘটনা ঘটেছে। আর সেটা শুরু হয়েছে ১৯৫৮ সাল থেকে।
ফিফা বিশ্বকাপে প্রতি ২০ বছরে এক অদ্ভূত ঘটনা ঘটেছে। আর সেটা শুরু হয়েছে ১৯৫৮ সাল থেকে। সেবার ব্রাজিল প্রথমবার বিশ্বকাপ জেতে। তারপরে প্রতি ২০ বছর অন্তর নতুন কোনও দেশ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। সেই সূত্র ধরে এবার কি ক্রোয়েশিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পালা? লুকা মডরিচ, ইভান রাকিটিচরা কি পারবেন দেশকে বিশ্বকাপ জিতিয়ে নতুন ইতিহাস তৈরি করতে? একনজরে দেখে নিন মজার এক পরিসংখ্যান।

১৯৫৮ সাল
ফুটবলের দেশ ব্রাজিল প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় ১৯৫৮ সালে। সতেরো বছর বয়সী পেলে প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই সকলকে চমকে দেন। ফাইনালে সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে ব্রাজিল প্রথমবার চ্যাম্পিয়ন হয়। পেলে ৫৫ ও ৯০ মিনিটে গোল করেন। এছাড়া ভাভা ২টি ও মারিও জাগালো একটি গোল করে দেশকে প্রথমবার বিশ্বকাপ জেতান।

১৯৭৮ সাল
১৯৭৮ সালে প্রথমবার বিশ্বকাপ জেতে আর্জেন্তিনা। খেলা হয়েছিল সেই দেশেই। ফাইনালে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে দেয় নীল-সাদা জার্সি। কেম্পেস ২টি ও বের্তোনি ১টি গোল করেন।

১৯৯৮ সাল
ফ্রান্স প্রথমবার বিশ্বকাপ জেতে। ঘরের মাঠে সেবছর খেলেছিল ফ্রান্স। ফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে দেয়। জিনেদিন জিদান ২টি ও পেটিট ১টি গোল করে দেশকে বিশ্বকাপ এনে দেন।

২০১৮ সাল
১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই সেমিফাইনালে উঠেছিল ক্রোয়েশিয়া। সেমিফাইনালে ফ্রান্সের কাছেই ২-১ ব্যবধানে হেরে গিয়েছিল। সেবার ফ্রান্স বিশ্বকাপ জেতে। এবার ফ্রান্স-ক্রোয়েশিয়ার খেলা হবে ফাইনালে। গত ৬০ বছরের ইতিহাসের কি ফের পুনরাবৃত্তি হবে? ক্রোয়েশিয়া প্রথমবার বিশ্বকাপ জিতবে? নাকি বদল হবে তা জানা যাবে রবিবার।












Click it and Unblock the Notifications