ইউরোপা লিগা জয়ী আতলেটিকো মাদ্রিদের তারকা স্ট্রাইকার আসছেন ভারতে, সঙ্গে আসছেন এই বিধ্বংসী ফরোয়ার্ডও
ইউরোপা লিগা জয়ী আতলেটিকো মাদ্রিদের তারকা স্ট্রাইকার আসছেন ভারতে, সঙ্গে আসছেন এই বিধ্বংসী ফরোয়ার্ডও
মারাত্মক চমক দিল ওড়িশা এফসি। ইউরোপা লিগ জয়ী আতলেটিকো মাদ্রিদের তারকা ফরওয়ার্ড পেড্রো মার্টিনকে সই করাল ওড়িশা এফসি। এক দিন আগেই তরুণ মিডফিল্ডার সাউল ক্রেস্পোকে সই করিয়েছিল ওড়িশ, তার রেশ কাটতে না কাটতেই জগন্নাথ দেবের শহরের দলটি এই দুর্দান্ত ফুটবলারকে সই করিয়ে তাক লাগিয়ে দিল।

স্পেনে ক্লাব ফুটবলে ৩৪০টিরও বেশি ম্যাচ খেলার এই ফরওয়ার্ডের। লা লিগা ২-এ মোট ১২৬টি ম্যাচ খেলেছেন। এ ছাড়া ঐতিহ্যশালী কোপা দেল রে-তে খেলেছেন ১২টি ম্যাচ। উয়েফা ইউরোপা লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে তিনটি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। ২০১১-১২ মরসুমে ইউরোপা লিগ জয়ী অ্যাতলেটিকো মাদ্রিদের অন্যতম ফুটবলার ছিলেন তিনি।
স্পেনের মালাগায় জন্ম পেড্রোর ফুটবল কেরিয়ার শুরু হোম ক্লাব মালাগা সিএফ-র হয়ে। মাত্র ১৬ বছর বয়সে ২০০৮ সালে তিনি অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দেন। অ্যাতলেটিকো মাদ্রিদের সি এবং বি দলে দাপিয়ে খেলার পর তাঁর কাছে সিনিয়র দলের দরজা খুলে যায়। অ্যাতলেটিকো মাদ্রিদ সি-এর হয়ে ৩৬ ম্যাচে ৯ গোল করেন তিনি। অ্যাতলেটিকে বি দলের হয়ে করেন ৪৯ ম্যাচে ১৬ গোল। ২০১২ থেকে ২০১৪ অ্যাতলেটিকো মাদ্রিদের সিনিয়র দলের হয়ে খেলেন তিনি। এর মাঝে ২০১৩-১৪ মরসুম তাঁকে লোনে নুমেন্সিয়াকতে পাঠায় মাদ্রিদের ক্লাবটি। নুমেন্সিয়ার হয়ে ৪১ ম্যাচে ৩ গোল করেন এই ফুটবলার।
লা লিগায় পেদ্রোর অভিষেক ঘটে ২০১২-র এপ্রিলে। রিয়াল বেটিস ম্যাচে তিয়াগোর পরিবর্তে প্ৰথম বার নামেন তিনি। সেই ম্যাচে আতলেতিকো মাদ্রিদ ২-২ ড্র করে রিয়েল বেটিসের বিরুদ্ধে। ৯ মার্চ ইউরোপা লিগের ফাইনালে আতলেতিকো বিলবাওকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিমিওনের মাদ্রিদ।
ওড়িশার পাশাপাশি চমক দিয়েছে এফসি গোয়াও। স্প্যানইশ স্ট্রাইকার গুয়ারেতসেনাকে সই করায় গোয়ার দলটি। ২৯ বছর বয়সী এই ফুটবলার কখনও লা লিগায় না খেললেও লা লিগা ২, তৃতীয় ডিভিশন এবং চতুর্থ ডিভিশের ক্লাবে চুটিয়ে খেলেছেন। এ ছাড়াও খেলেছেন পোল্যান্ড এবং গ্রীসের সর্বোচ্চ লিগে। এ লিগে ওয়েস্টার্ন ইউনাইটেড হয়ে গত মরসুমে খেলেন স্প্যানিশ ফুটবল লিগের তৃতীয় ডিভিশনের দল লোগ্রোনেসে। এ বার আইএসএ-এ নিজের ছাপ ফেলতে ভারতে আসছেন তিনি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications