ব্রাজিল ও স্পেনকে পিছনে ফেলে নতুন বিশ্ব রেকর্ডের মালিক ইউরো চ্যাম্পিয়ন ইতালি
ব্রাজিল ও স্পেনকে পিছনে ফেলে নতুন বিশ্ব রেকর্ডের মালিক ইউরো চ্যাম্পিয়ন ইতালি
ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েও থামেনি ইতালি ফুটবল দলের অপরাজেয় দৌড়। এবার ব্রাজিল ও স্পেনকে টপকে নতুন ইতিহাস রচনা করল আজুরিরা। বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজেয় থাকার রেকর্ড এখন ইতালির ঝুলিতে। ২০২২ সালের কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ড্র করে বড় নজির গড়তে সক্ষম হয়েছে রোবের্তো মানচিনির দল। তাক লাগিয়ে দিয়েছে বিশ্বের ফুটবল প্রেমীদের।

২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া ছিল ইতালি ফুটবলের কালোতম অধ্যায়। সেই ধ্বংসস্তূপ থেকে উঠে গত তিন বছর ধরে বিশ্ব ফুটবলে আজুরিরা যে পারফরম্যান্স দিয়েছে, তা দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। অপারেজয় ইতালি চলতি বছরের ইউরো কাপে একই পরম্পরা বজায় রেখে খেতাব ঘরে তোলে। না হারার ধারাবাহিকতা ২০২২ সালের কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বেও অব্যাহত রেখেছে রোবের্তো মানচিনির দল।
২০২২ সালের কাতার বিশ্বকাপে ইউরোপের যোগ্যতা অর্জন পর্বের সি গ্রুপে সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইতালি। ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোনও দলই কাঙ্খিত জয়টি অর্জন করতে পারেনি। ৫৩ শতাংশ বলের নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি সুইজারল্যান্ডের গোলমুখে ১০টি শট নেয় ইতালি। সাতটি শট টার্গেটে থাকলেও সুইশ গোলরক্ষকের দক্ষতায় সফলতা পায়নি আজুরিরা। যদিও এই ড্রয়ের হাত ধরে টানা ৩৬টি ম্যাচ অপরাজেয় থেকে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে ইউরো চ্যাম্পিয়নরা।
🇮🇹 European champions Italy set a new world record of 36 international matches unbeaten with their draw in Switzerland ⚽️
— FIFA World Cup (@FIFAWorldCup) September 6, 2021
👏 Congratulations @Azzurri_En 💪 pic.twitter.com/VxL9CERn8D
২০১৮ সালের ১০ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে পর্তুগালের বিরুদ্ধে শেষবার ম্যাচ হেরেছিল ইতালি। তারপর থেকে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলকে আর হারের মুখ দেখতে হয়নি। এর আগে টানা ৩৫টি আন্তর্জাতিক ম্যাচে না হারার রেকর্ড ছিল ব্রাজিল এবং স্পেনের। ১৯৯৩ থেকে ১৯৯৬ সালের মধ্যে এই রেকর্ড গড়েছিল সাম্বার দেশ। ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে অত সংখ্যক ম্যাচে অপরাজেয় ছিল স্পেন।
এর আগে টানা আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থাকার নিরিখে নিজেদেরই প্রাক্তন রেকর্ড ভেঙে দিয়েছিল ইতালি। ইতালি ফুটবলের স্বর্ণযুগ হিসেবে খ্যাত ১৯৩৫ থেকে ১৯৩৯ সালের মধ্যে টানা ৩০টি ম্যাচে না হারার রেকর্ড গড়েছিল আজুরিরা। যে রেকর্ড ভেঙেছিল ব্রাজিল। এবার তাদেরই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস রচনা করল ইতালি। যারা ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। আগামী ৯ সেপ্টেম্বর লিথুয়ানিয়ার বিরুদ্ধে ২০২২ সালের কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের পরবর্তী ম্যাচ খেলতে নামবে ইতালি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications