Euro 2020 : সম্ভবত শেষবার টুর্নামেন্ট খেলতে চলেছেন কোন কোন ফুটবলার? তালিকায় বড় নাম
Euro 2020 : সম্ভবত শেষবার টুর্নামেন্ট খেলতে চলেছেন কোন কোন ফুটবলার? তালিকায় বড় নাম
আজকের রাত কাটলে শেষ হয়ে হয়ে যাবে চলতি ইউরো কাপের প্রথম পর্ব। এবার প্রি-কোয়ার্টার ফাইনালের জন্য হাড্ডাহাড্ডি লড়াই করবে দলগুলি। রাত জেগে সেই খেলাগুলি দেখে সম্বৃদ্ধ হবেন ফুটবল প্রেমীরা। সেই আবহে এমন কিছু তারকার দিকে বিশেষ নজর থাকবে, যাঁরা এবারই শেষ ইউরো কাপ খেলতে চলেছেন বলে মনে করা হচ্ছে। দেখে নেওয়া যাক সেই তালিকা।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
২০০৪ সাল থেকে টানা পাঁচ বছর ইউরো কাপে অংশ নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০১৬ সালে চ্যাম্পিয়ন খেতাব ঘরে তোলার পাশাপাশি পাঁচটি সংস্করণেই গোল করেছেন পর্তুগিজ তারকা। সবকটি সংস্করণ মিলিয়ে টুর্নামেন্টে রোনাল্ডের গোল সংখ্যা ১২, যা সর্বাধিক। আগামী ইউরো কাপে অংশ নিতে গেলে ৪০-এও কামাল দেখাতে হবে সিআর সেভেনকে। সেটা সম্ভব কিনা, তা নিয়ে দ্বিধায় রয়েছে ফুটবল বিশ্ব।

লুকা মদরিচ
৩৫ বছরের লুকা মদরিচ ক্রোয়েশিয়ার হয়ে সবচেয়ে বেশি ১৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। চলতি ইউরো কাপে দেশকে প্রি-কোয়ার্টার ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া এই মিডফিল্ডারের ক্রোয়েশিয়ার সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড রয়েছে। আগামী ইউরো কাপে তাঁকে খেলতে দেখা যাবে বলে মনে করেন না ফুটবল প্রেমীরা।

ম্যানুয়েল নয়ার
জার্মানির হয়ে ১০০-এর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলা ম্যানুয়েল নয়ারের আগামী ইউরো কাপ খেলা ততটাও নিশ্চিত নয়। ৩৬ বছর বয়সে এবারের টুর্নামেন্ট খেলতে নেমেছেন জার্মান গোলরক্ষক তথা অধিনায়ক। ২০২৪ সালের ইউরো কাপে নয়ারের বয়স ৩৯-এ গিয়ে পৌঁছবে। অন্যদিকে ইউরো চলাকালীনই আন্তজার্তিক ফুটবলকে বিদায় জানিয়েছেন নর্থ ম্যাসেডোনিয়ার অধিনায়ক গোরান পানদেভ।

জর্জো কিয়েল্লিনি
গত ১৭ বছর ধরে ইতালি দলের অন্যতম সদস্য হিসেবে খেলে চলা জর্জো কিয়েল্লিনি দেশের হয়ে ১০৯টি ম্যাচ খেলে ফেলেছেন। তিনি ছাড়া আরও ৬ জন ইতালীয় ফুটবলারের এত ম্যাচ খেলার নজির রয়েছে। ৩৪ বছরের ফুটবালরকে আগামী ইউরো কাপে দেখা যাবে কিনা, তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।












Click it and Unblock the Notifications